সংশ্লিষ্ট হাদিস অনুসারে জনাব পিপাসের কাজটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব পিপাসের কাজটি বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস সংশ্লিষ্ট। মহানবি (স.) এ সম্পর্কে বলেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) উল্লিখিত হাদিসের শিক্ষায় উৎসাহীয় হয়ে জনাব পিপাসা পাহাড়ী অঞ্চলে অব্যবহৃত জমিতে ভেষজ, বনজ ও ফলদ গাছ লাগিয়েছেন। তার এরূপ বৃক্ষরোপণ করা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। কেননা বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি লাভ করি। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ পালন করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য।অতএব পরিশেষে বলা যায়, পিপাসের বৃক্ষরোপণের কাজটি অত্যন্ত প্রয়োজনীয় এবং পুণ্যের কাজ। এর মাধ্যমে পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করা যায়।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সংশ্লিষ্ট হাদিস অনুসারে জনাব পিপাসের কাজটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর