জনাব হাবিবের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা ফুটে উঠেছে? - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব হাবিবের কর্মকাণ্ডে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের শিক্ষা ফুটে উঠেছে।ব্যবসায়ে সততা সম্পর্কে রাসুল (স.) বলেছেন, “বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ)ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয় নবি (স.) ও ব্যবসা করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসুলুল্লাহ (স.) বলেছেন, কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ শহিদগণের সঙ্গে অবস্থান করবেন। সেদিন তাঁদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। বরং তাঁরা সেদিন আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভ করে ধন্য হবেন। শহিদগণ সম্পর্কে আল-কুরআনে আল্লাহ তায়ালা জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। সৎ ব্যবসায়ীগণও কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। তাঁরাও শহিদগণের ন্যায় জান্নাতে প্রবেশ করবেন।এ হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যেমন-১. ব্যবসায় বাণিজ্য হালাল পেশা। তাই ব্যবসার ক্ষেত্রে ইসলামি নীতি আদর্শের অনুসরণে করতে হবে।২. ব্যবসায়ে সততা ও বিশ্বস্ততা মহৎগুণ। সকলকেই এগুলোর অনুসরণ করতে হবে।৩. বিশ্বস্ত ও সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন।সুতরাং বলা যায়, উদ্দীপকে হাবিবের কর্মকাণ্ডে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের অন্যতম শিক্ষা ইসলামি নীতি আদর্শের অনুসরণ প্রকাশ পেয়েছে। কেননা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে রাখা ব্যবসায়ে ইসলামি আদর্শেরই অনুসরণ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব হাবিবের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা ফুটে উঠেছে? - ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর