শাকিল সাহেবের যাকাত দান তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে কি? সংশ্লিষ্ট হাদিসের আলোকে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: শাকিল সাহেবের যাকাত দান তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। কেননা, যাকাত দানের ক্ষেত্রে নিয়তের বিশুদ্ধতার ঘাটতি রয়েছে। নিয়ত সম্পর্কে রাসুল (সা.) বলেন, "প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের ওপর নির্ভরশীল।” (বুখারি)আল্লাহ তায়ালা পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। সেদিন তিনি মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার লাভ করবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে। আর যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সওয়াব হয় না। বরং নিয়ত সঠিক না হওয়ায় সে ভালো কাজও মন্দ হিসেবে পরিগণিত হয়।উদ্দীপকে শাকিল সাহেবের যাকাত দানের প্রধান উদ্দেশ্য লোক দেখানো। তাই তিনি যাকাত আদায়ের সওয়াব থেকে বঞ্চিত হবেন এবং উক্ত যাকাত দান তার কোনো কল্যাণ বয়ে আনবে না।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
শাকিল সাহেবের যাকাত দান তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে কি? সংশ্লিষ্ট…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর