মশিউরের কর্মকান্ডে সূরা আল-মাউনের শিক্ষা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি বরং আংশিক প্রতিফলিত হয়েছে।সূরা আল-মাউনের কতিপয় গুরুত্বপূর্ণ শিক্ষা-● ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে।● ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে।● কোনোক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদা করতে হবে।● গৃহস্থালির ছোটখাটো বস্তু অন্যকে দিয়ে সাহায্য করতে হবে।উদ্দীপকে মশিউর প্রতিবেশীকে গৃহস্থালির প্রয়োজনীয় বস্তু দিয়ে সাহায্য করেছে। যা সূরা আল-মাউনের শিক্ষার প্রতিফলন। তবে তিনি ইয়াতিম ভাতিজাকে অর্থ সাহায্য করেননি। যা উক্ত সূরার ইয়াতিমদের সাহায্য-সহযোগিতা করার শিক্ষার পরিপন্থি। অতএব বলা যায়, মশিউরের কর্মকান্ডে সূরা আল-মাউনের শিক্ষা আংশিক প্রতিফলিত হয়েছে।