শেয়ারFacebookWhatsApp

আশিকের কর্মকাণ্ড চিহ্নিত করে ইমাম সাহেবের উক্তির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আশিকের কর্মকাণ্ডে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের প্রতিফলন হয়েছে। হাদিসটি হলো- মহানবি (স.) বলেছেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) উক্ত হাদিসের আলোকে বলা যায়। আশিকের কর্মকাণ্ডটি প্রশংসনীয়। তার এরূপ কর্মকান্ডের প্রেক্ষিতে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের প্রয়োজন পূরণ করে। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অপরিসীম। বৃক্ষরোপণে কোনো লজ্জা নেই। বরং এটি অনেক নেকির কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশুপাখি, জীবজন্তু, কীটপতঙ্গ বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব লাভকরে। নিজের অজান্তে অনেক সাওয়াবের অধিকারী হয়ে যায়।তাই বলা যায়, উদ্দীপকে আশিকের কর্মকাণ্ডের প্রেক্ষিতে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

আশিকের কর্মকাণ্ড চিহ্নিত করে ইমাম সাহেবের উক্তির যথার্থতা নিরূপণ কর।

উদ্দীপক

জনাব হাবিব একজন ব্যবসায়ী। তিনি প্রতিবছর রমজান মাসে চিনি, ডাল, তেল খেজুরসহ প্রতিটি নিত্যপণ্যের মূল্য দশ টাকা কমিয়ে দেন। তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র আশিক বর্ষাকালে গ্রামে এসে বাড়ির আঙিনায় এবং রাস্তার দুই পাশে কিছু ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে। তার এ ধরনের কর্মকাণ্ড লক্ষ করে স্থানীয় মসজিদের ইমাম সাহেব বলেন, আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

Chittagong · 2025

উত্তর

শরিয়ত হলো ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতি।

উত্তর

সিলেবাস বহির্ভূত।

উত্তর

উদ্দীপকে জনাব হাবিবের কর্মকাণ্ডে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের শিক্ষা ফুটে উঠেছে।ব্যবসায়ে সততা সম্পর্কে রাসুল (স.) বলেছেন, “বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ)ব্যবসায়-বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয় নবি (স.) ও ব্যবসা করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসুলুল্লাহ (স.) বলেছেন, কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ শহিদগণের সঙ্গে অবস্থান করবেন। সেদিন তাঁদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। বরং তাঁরা সেদিন আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভ করে ধন্য হবেন। শহিদগণ সম্পর্কে আল-কুরআনে আল্লাহ তায়ালা জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। সৎ ব্যবসায়ীগণও কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। তাঁরাও শহিদগণের ন্যায় জান্নাতে প্রবেশ করবেন।এ হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যেমন-১. ব্যবসায় বাণিজ্য হালাল পেশা। তাই ব্যবসার ক্ষেত্রে ইসলামি নীতি আদর্শের অনুসরণে করতে হবে।২. ব্যবসায়ে সততা ও বিশ্বস্ততা মহৎগুণ। সকলকেই এগুলোর অনুসরণ করতে হবে।৩. বিশ্বস্ত ও সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন।সুতরাং বলা যায়, উদ্দীপকে হাবিবের কর্মকাণ্ডে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের অন্যতম শিক্ষা ইসলামি নীতি আদর্শের অনুসরণ প্রকাশ পেয়েছে। কেননা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে রাখা ব্যবসায়ে ইসলামি আদর্শেরই অনুসরণ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আশিকের কর্মকাণ্ডে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের প্রতিফলন হয়েছে। হাদিসটি হলো- মহানবি (স.) বলেছেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) উক্ত হাদিসের আলোকে বলা যায়। আশিকের কর্মকাণ্ডটি প্রশংসনীয়। তার এরূপ কর্মকান্ডের প্রেক্ষিতে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের প্রয়োজন পূরণ করে। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অপরিসীম। বৃক্ষরোপণে কোনো লজ্জা নেই। বরং এটি অনেক নেকির কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশুপাখি, জীবজন্তু, কীটপতঙ্গ বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব লাভকরে। নিজের অজান্তে অনেক সাওয়াবের অধিকারী হয়ে যায়।তাই বলা যায়, উদ্দীপকে আশিকের কর্মকাণ্ডের প্রেক্ষিতে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।