শ্রেণিশিক্ষকের আলোচিত সূরাটির শিক্ষা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শ্রেণি শিক্ষকের আলোচিত সূরাটি হলো সূরা আল-ইনশিরাহ।এটি একটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা ৮টি। মহানবি (স.)-এর ইসলামের দাওয়াত দিতে থাকলে কাফিরদের ঠাট্টা-বিদ্রুপ ও অন্যায় অত্যাচার চরম আকার ধারণ করে। ফলে মহানবি (স.) উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ তায়ালা মহানবি (স.) কে সান্ত্বনা প্রদান করে উক্ত সূরাটি অবতীর্ণ করেন। উক্ত সূরা থেকে আমরা যেসব শিক্ষা লাভ করি, তা নিম্নরূপ:১. যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা-সাধনা করে আল্লাহ তায়ালা তার অন্তরকে খুলে দেন। তাকে সৎ পথ প্রদর্শন করেন।২. আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট-যাতনা দূর করেন।৩. মানুষের মান-সম্মান, খ্যাতি-মর্যাদা সবকিছুই আল্লাহ তায়ালার হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান মর্যাদা দান করেন।৪. মানব জীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ ও কষ্টে হতাশ হওয়া চলবে না। বরং ধৈর্যসহকারে এর মোকাবিলা করতে হবে।৫. জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। অতএব, এ সময়কে কাজে লাগাতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।৬. পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তায়ালার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তায়ালার প্রতি মনোনিবেশ করা তাঁর প্রিয় বান্দার বৈশিষ্ট্য।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
শ্রেণিশিক্ষকের আলোচিত সূরাটির শিক্ষা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর