জনাব হেলাল সম্পর্কে ইসলামিক স্কলারের মন্তব্যটি তোমার পাঠ্যপুস্তকে উল্লিখিত সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাষ হেলাল সম্পর্কে ইসলামি স্কলার বলেন, “এ ধরনের ব্যবসায়ীগণ কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করবেন।” ইসলামি স্কলারে এ ধরনের মন্তব্য যথার্থ, যা পাঠ্যবইয়ের 'ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিস'-এর প্রতিফলন।উদ্দীপকে হেলাল সাহেব একজন ব্যবসায়ী। তিনি সুযোগ থাকা সত্ত্বেও পণ্যে ভেজাল মেশান না। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। এর দ্বারা প্রতীয়মান হয়, জনাব হেলাল একজন সৎ ব্যবসায়ী। সৎ ও সত্যবাদী ব্যবসায়ীদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে, "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সাথে থাকবেন।” (ইবনে মাজাহ) এ হাদিস দ্বারা সৎ, বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ীদের সম্পর্কে যে পুরস্কারের ঘোষণা করা হয়েছে, তারই আলোকে ইসলামি স্কলার মহোদয় উল্লিখিত মন্তব্য করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ইসলামি স্কলারের মন্তব্যটি যথার্থ ও গুরুত্বপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব হেলাল সম্পর্কে ইসলামিক স্কলারের মন্তব্যটি তোমার পাঠ্যপুস্তকে উ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর