মনজুর সাহেবের কাজটি তোমার পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বৃক্ষপ্রেমিক মনজুর সাহেবের কাজটি পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস এবং নিয়ত সম্পর্কিত হাদিসের সাথে সংশ্লিষ্ট।বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটি হলো- “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি) এ হাদিসটিতে আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণিত হয়েছে। এ হাদিসে মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। পক্ষান্তরে, আমার পাঠ্যবইয়ের বর্ণিত প্রথম হাদিসটি হলো নিয়ত সম্পর্কিত। মহানবি (স.) বলেছেন, “প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের ওপর নির্ভরশীল।” (বুখারি) আল্লাহ তায়ালা পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। সেদিন তিনি মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার লাভকরবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে। আর যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। তাই যেকোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। তাই যেকোনো কাজে নিয়ত থাকতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। অন্যথায় লোক দেখানো বা সুনামের জন্য ভালো কাজ করলেও তার কাজ আল্লাহর কাছে কবুল হবে না। উদ্দীপকে যেমনটি আমরা মনজুর সাহেবের কাজে দেখতে পাই।অতএব বলা যায়, আলোচ্য উদ্দীপকে মনজুর সাহেব মহানবি (স.)-এর বৃক্ষরোপণ সংক্রান্ত হাদিসের বাস্তব অনুসরণ করেছে ঠিকই কিন্তু তার নিয়ত বিশুদ্ধ না হওয়ায় সে এ কাজে সওয়াব থেকে বঞ্চিত হবে। তার উচিত নিয়তকে পরিশুদ্ধ করা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মনজুর সাহেবের কাজটি তোমার পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর