জনাব 'ন'-এর উপার্জন সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ন'-এর উপার্জন সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্য যথার্থ বলে আমি মনে করি।উদ্দীপকে 'ন' মাদক ব্যবসা করে অর্থ উপার্জন করে বিলাসবহুল জীবনযাপন করেন। অথচ ইসলামে মদ বা নেশাজাতীয় বস্তু অর্থাৎ মাদক গ্রহণ কিংবা সেবন করা যেমন হারাম, তেমনি এর ব্যবসা, এ কাজে সাহায্য এবং এ কাজের জন্য বাড়িঘর ও দোকান ভাড়া দেওয়া সম্পূর্ণ হারাম। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। রাসুল (স.) বলেছেন, "মদ পান করা, তা বিক্রি এবং এর থেকে উপহার লাভ করা হারাম।” (বুখারি শরিফ)মানব জীবনে হারাম বস্তু, কথা ও কাজের পরিণাম ও কুফল অত্যন্ত ভয়াবহ। হারাম উপার্জনকারীর স্থায়ী আবাস হয় জাহান্নাম। মহানবি (স.) বলেন, “যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবেনা। আর হারাম জীবিকায় গঠিত প্রতিটি গোশতের জন্য উপযুক্ত আবাস হলো জাহান্নাম।” (মুসনাদে আহমদ) সুতরাং বলা যায়, উদ্দীপকে 'ন'-এর উপার্জন সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্য যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'ন'-এর উপার্জন সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা বিশ্লে…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর