জনাব আমিনের আচরণে যে হাদিসের শিক্ষা ফুটে উঠেছে তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আমিনের আচরণে পাঠ্যবইয়ের হাদিস নং ৯ অর্থাৎ 'ধৈর্য ও সহিষ্ণুতা' সম্পর্কিত হাদিসটির শিক্ষা ফুটে উঠেছে।আলোচ্য হাদিসটিতে রাসুল (সা.) বলেন, 'মুমিনের সকল কাজ বিস্ময়কর। আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এ কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। যদি সে সুখ-শান্তি লাভ করে, তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখ-কষ্টে নিপতিত হয়, তবে সে ধৈর্যধারণ করে। এটাও তার জন্য কল্যাণকর।' (মুসলিম) উদ্দীপকে দেখা যায়, জনাব আমিন প্রাকৃতিক দুর্যোগের দ্বারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলেও মনোবল হারাননি; বরং তিনি আল্লাহর উপর ভরসা করে ধৈর্যধারণ করেছেন। অর্থাৎ তিনি উপরিউক্ত হাদিসের উপর পূর্ণ আমল করেছেন। এ হাদিসের শিক্ষা হলো- সুখ-দুঃখ, বিপদ-আপদ এসব মানবজীবনের স্বাভাবিক বিষয়। দুঃখ-কষ্ট বা বিপদের সময় হতাশ হওয়া চলবে না। মনোবল হারানো যাবে না; বরং ধৈর্যসহকারে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর আদেশ-নিষেধ ও অন্যান্য করণীয় কর্তব্য পালন করতে হবে। আর উদ্দীপকে মি. আমিনের মধ্যে 'ধৈর্য ও সহিষ্ণুতা' সম্পর্কিত এই হাদিসটির শিক্ষাই ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব আমিনের আচরণে যে হাদিসের শিক্ষা ফুটে উঠেছে তা চিহ্নিত করে ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর