উদ্দীপকের ৪র্থ নির্দেশিত বিষয়টি চিহ্নিত করে ইসলামি শরিয়তে বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ৪র্থ নির্দেশিত বিষয়টি হলো ইসলামি শরিয়তের চতুর্থ উৎস আল-কিয়াস। কিয়াস অর্থ অনুমান করা। ইসলামি পরিভাষায়, কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। ইসলামি শরিয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানবজীবন ও মানবসমাজ পরিবর্তনশীল। ফলে নতুন নতুন সভ্যতা ও সংস্কৃতির উন্মেষ ঘটে। যা নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার জন্ম দেয়। এ প্রেক্ষিতে ইসলামের বিজ্ঞানসম্মত সমাধানের প্রয়োজনীয়তা দেখা দেয়, যা একমাত্র কিয়াসের মাধ্যমেই সম্ভব। ইসলামের সর্বজনীন জীবন বিধান হিসেবে স্বীকৃতির জন্য আল্লাহ তায়ালা কুরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী কিয়াসের মহান পদ্ধতির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তায়ালা বলেন- "অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ কর।" (সূরা আল-হাশর: ২) মুসলিমদের চিন্তা ও গবেষণার এ পদ্ধতিই হলো কিয়াস। ইসলামি আইনকে গতিশীলতা দিয়েছে কিয়াস। এর মাধ্যমে বিশ্বায়নের নতুন নতুন বিষয়ের বিধান দেওয়া সম্ভব।তাই বলা যায়, উদ্দীপকের ৪র্থ নির্দেশিত বিষয়টি হলো কিয়াস। আর তাই শরিয়তের উৎস হিসেবে কিয়াসের গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের ৪র্থ নির্দেশিত বিষয়টি চিহ্নিত করে ইসলামি শরিয়তে বিষয়টির গ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর