উদ্দীপকের ১ম নির্দেশিত বিষয়টি পাঠের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১ম নির্দেশিত বিষয়টি হলো ইসলামি শরিয়তের প্রথম উৎস আল-কুরআন। মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে মহানবি (স.)-এর নিকট অবতীর্ণ সর্বশেষ আসমানি গ্রন্থকে আল-কুরআন বলে। শরিয়তের উৎস হিসেবে কুরআন অকাট্য ও প্রামাণ্য দলিল। কেননা পবিত্র কুরআন মহান আল্লাহ তায়ালার বাণী। তাই এটি পাঠের গুরুত্ব অপরিসীম। কুরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে রাসুল (স.) বলেন, “যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে সে একটি নেকি লাভকরবে। আর এ নেকির পরিমাণ হলো দশগুণ।” (তিরমিযি)আল-কুরআন তিলাওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভকরতে পারে। কেননা রাসুলুল্লাহ (স.) বলেন, أَفْضَلُ عِبَادَةِ أُمَّتِي قِرَاءَةُ الْقُرْآنِ অর্থ: "আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত।"(বায়হাকি) কুরআন তিলাওয়াতের দ্বারা মানুষের নৈতিক ও মানবিক গুণাবলি উদ্ভাসিত হয়। মানুষের অন্তরের মরিচা পরিশোধনের জন্য রাসুল (স.) দুটি কাজের কথা বলেছেন, একটি হলো বেশি বেশি আল্লাহকে স্মরণ, দ্বিতীয়টি কুরআন তিলাওয়াত করা। এছাড়াও যথাযথভাবে কুরআন তিলাওয়াতকারী দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবে। কুরআন তিলাওয়াতকারী ও সে অনুযায়ী আমলকারীর পিতামাতাকে কিয়ামতের দিন সূর্যের চাইতে উজ্জ্বল মুকুট পরানো হবে।তাই বলা যায়, কুরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের ১ম নির্দেশিত বিষয়টি পাঠের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর