উদ্দীপকে বর্ণিত আসমার প্রতিবেশীর আচরণে সূরা আল-মাউনের শিক্ষা লঙ্ঘিত হয়েছে।সূরা আল-মাউনে আল্লাহ তায়ালা যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, তা হলো বিচার দিবসকে অস্বীকার করা জঘন্য কাজ। এটি কাফির মুনাফিকদের কাজ। ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। কোনোক্রমেই সালাতে অবহেলা করা যাবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস। এবং সর্বশেষ শিক্ষা হলো গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্য প্রতিবেশীকে ধার দিতে হবে। উদ্দীপকে দেখা যায় আসমা বেগমকে তার প্রতিবেশী দা ও কুড়াল দিতে অস্বীকার করে। তাই বলা যায়, আসমার প্রতিবেশীর আচরণটিতে সূরা আল-মাউনের শিক্ষা লঙ্ঘিত হয়েছে।