শেয়ারFacebookWhatsApp

জনাব রফিক সাহেবের কাজটি পাঠ্যবইয়ের হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: চাল ব্যবসায়ী জনাব রফিক সাহেবের কাজের সাথে পাঠ্যবইয়ের 'ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস'-এর সাদৃশ্য রয়েছে। এ হাদিসে মহানবি (স.) বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ীদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন।পাঠ্যবইয়ের 'ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস'টি হলো- "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) এ হাদিসটিতে ব্যবসায়ীদের জন্য দুটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত, ব্যবসায়ীদের বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। এ শর্ত দুটি পূরণ করে ব্যবসা করলে সে ব্যক্তি জান্নাত লাভ করবে এবং জান্নাতে শহিদগণের সঙ্গী হবে। উল্লেখ্য, শহিদগণ হলেন ইসলামের জীবন উৎসর্গকারী ব্যক্তি। আল্লাহ তায়ালা তাদের জন্য জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। পক্ষান্তরে, ব্যবসায় প্রতারণা করলে, মিথ্যা বললে এ কল্যাণ লাভ করা যাবে না। সুতরাং ব্যবসায় ক্ষেত্রে সকল প্রকার অন্যায় ও খারাপ কাজ ত্যাগ করতে হবে। লোভ-লালসা পরিত্যাগ করতে হবে। ওজনে কম দেওয়া, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা, ভেজাল মেশানো, পণ্যের দোষত্রুটি গোপন করা, মজুতদারি, কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না।পরিশেষে বলা যায়, চাল ব্যবসায়ী রফিক সাহেব ব্যবসায় সততা অবলম্বন করেছেন। এক্ষেত্রে তিনি ব্যবসায় সততা সম্পর্কিত হাদিসের অনুসরণ করেছেন। আমাদেরও উচিত রফিক সাহেবের মতো সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায় পরিচালনা করা। তাহলেই কিয়ামতে শহিদগণের সঙ্গী হওয়ার মর্যাদা লাভ করা যাবে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

জনাব রফিক সাহেবের কাজটি পাঠ্যবইয়ের হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব আকরাম সাহেব একজন গরিব লোক। তিনি নিজ গ্রাম থেকে বের হওয়ার একমাত্র রাস্তার দু-পাশে প্রায় চার কিলোমিটার রাস্তায় তালগাছের চারা রোপণ করেন। নিয়মিত চারাগুলোর পরিচর্যা করেন। বর্তমানে চারাগুলো অনেক বড় হয়েছে। সেই রাস্তার সৌন্দর্য ভোগ করতে এখন দর্শনার্থীরা সেখানে ভিড় জমায়। সবাই তাকে ধন্যবাদ জানায়। পক্ষান্তরে তারই প্রতিবেশী জনাব রফিক সাহেব একজন চাল ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত ইসলামের বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকেন।

Chittagong · 2024

উত্তর

ইসলামি পরিভাষায় মহানবি (সা.)-এর বাণী, কর্ম ও তাঁর সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে। সুন্নাহকে হাদিস নামেও অভিহিত করা হয়।

উত্তর

হিজরি তৃতীয় শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ। এ সময় হাদিসের বিশুদ্ধতম ছয়টি কিতাব সংকলিত হয়। এগুলোকে একত্রে সিহাহ সিত্তাহ বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। বিশুদ্ধ ৬টি হাদিস গ্রন্থ হলো- ১. বুখারি, ২. মুসলিম, ৩. তিরমিযি, ৪. নাসাই, ৫. আবু দাউদ ও ৬. ইবনে মাজাহ। মূলত এ ৬টি হাদিস গ্রন্থের মাধ্যমে প্রায় সকল হাদিস সংকলন করা হয়। তাই এসময়কে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়।

উত্তর

জনাব আকরাম সাহেবের কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের সম্পৃক্ততা রয়েছে। হাদিসটি হলো- মহানবি (স.) বলেছেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।”-(বুখারি ও মুসলিম)আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় পাঠ্যবইয়ে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ হাদিসে মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রভৃতি প্রয়োজন পূরণ করে। পাশাপাশি, পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অক্সিজেন সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। আলোচ্য হাদিসে বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে মহানবি (স.) আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন।অতএব বলা যায়, উদ্দীপকের আকরাম সাহেব নিজ গ্রামে রাস্তার দুপাশে চার কিলোমিটার জায়গাজুড়ে বৃক্ষরোপণের যে কাজ সম্পন্ন করেছেন, তার সাথে মহানবি (স.) উপরিউক্ত হাদিসের সম্পৃক্ততা রয়েছে।

উত্তর

চাল ব্যবসায়ী জনাব রফিক সাহেবের কাজের সাথে পাঠ্যবইয়ের 'ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস'-এর সাদৃশ্য রয়েছে। এ হাদিসে মহানবি (স.) বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ীদের পুরস্কারের ঘোষণা দিয়েছেন।পাঠ্যবইয়ের 'ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস'টি হলো- "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) এ হাদিসটিতে ব্যবসায়ীদের জন্য দুটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত, ব্যবসায়ীদের বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। এ শর্ত দুটি পূরণ করে ব্যবসা করলে সে ব্যক্তি জান্নাত লাভ করবে এবং জান্নাতে শহিদগণের সঙ্গী হবে। উল্লেখ্য, শহিদগণ হলেন ইসলামের জীবন উৎসর্গকারী ব্যক্তি। আল্লাহ তায়ালা তাদের জন্য জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। পক্ষান্তরে, ব্যবসায় প্রতারণা করলে, মিথ্যা বললে এ কল্যাণ লাভ করা যাবে না। সুতরাং ব্যবসায় ক্ষেত্রে সকল প্রকার অন্যায় ও খারাপ কাজ ত্যাগ করতে হবে। লোভ-লালসা পরিত্যাগ করতে হবে। ওজনে কম দেওয়া, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা, ভেজাল মেশানো, পণ্যের দোষত্রুটি গোপন করা, মজুতদারি, কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না।পরিশেষে বলা যায়, চাল ব্যবসায়ী রফিক সাহেব ব্যবসায় সততা অবলম্বন করেছেন। এক্ষেত্রে তিনি ব্যবসায় সততা সম্পর্কিত হাদিসের অনুসরণ করেছেন। আমাদেরও উচিত রফিক সাহেবের মতো সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায় পরিচালনা করা। তাহলেই কিয়ামতে শহিদগণের সঙ্গী হওয়ার মর্যাদা লাভ করা যাবে।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।