উদ্দীপকে বর্ণিত শিল্পপতির আচরণে পবিত্র কুরআনের কোন সূরার শিক্ষা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শিল্পপতির আচরণে পবিত্র কুরআনের 'সূরা আল-মাউন' এর শিক্ষা ফুটে উঠেছে।মহান আল্লাহ সূরা আল-মাউনে কাফির-মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দিয়েছেন। এখান থেকে আমরা ঐ বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে বিপরীত বৈশিষ্ট্য ধারণের শিক্ষা পাই। এসব শিক্ষার একটি অর্থাৎ নিঃস্ব-দুস্থদের সাহায্য করার বিষয়টি শিল্পপতির আচরণে প্রকাশ পেয়েছে।উদ্দীপকে জনাব হেদায়েত সাহেব ইয়াতিম-অসহায় লোকদের পেলে তাদের মাথায় হাত বুলিয়ে দেন। সাধ্যমতো তাদের সহযোগিতা করেন। কখনো তাদের সাথে ধমকের সুরে কথা বলেন না। মহান আল্লাহ সূরা মাউনে পরোক্ষভাবে এ ধরনের কাজ করার জন্যই মানুষকে উৎসাহিত করেছেন। ইয়াতিম, দুঃস্থ, অসহায়দের তাড়িয়ে দেওয়া নয়; বরং তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। যথাসম্ভব তাদের সাহায্য-সহযোগিতা করতে হবে। এছাড়া সূরা আল-মাউন থেকে আমরা আরও শিক্ষা পাই যে ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সবাইকে উৎসাহ দিতে হবে।সুতরাং বলা যায়, উদ্দীপকের হেদায়েত সাহেব এর সূরা আল-মাউনের শিক্ষা অনুযায়ী যথার্থ আচরণ ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শিল্পপতির আচরণে পবিত্র কুরআনের কোন সূরার শিক্ষা ফুট…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর