তাবাসসুমের কথা পাঠ্যবইয়ের যে সূরার সাথে সম্পৃক্ত তা চিহ্নিতপূর্বক মানব জীবনে এই সূরার শিক্ষার তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তাবাসসুমের কথা পাঠ্যবইয়ের সূরা আত-তীন এর সাথে সম্পৃক্ত। মানবজীবনে এ সূরার শিক্ষা খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ।মাহজাবিনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার ননদ তাবাসসুম মানুষের সুন্দর আকৃতি সম্পর্কে শুকরিয়া জ্ঞাপন করেন এবং আল্লাহ পাকের আদেশ-নিষেধ মেনে চলার সংকল্প ব্যক্ত করেন। উদ্দীপকের এ বিষয়টির সাথে সূরা আত-তীনের বিষয়বস্তু ও শিক্ষার সাথে সম্পর্কিত। সূরা আত-তীন-এর প্রথম তিনটি আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে আল্লাহ তায়ালা মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। সৃষ্টিজগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত-অপমানিত করেন। এছাড়া এ সূরার শেষাংশে আল্লাহ তায়ালা পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। এ সূরায় সৎকর্মশীল ও পুণ্যবানগণের জন্য পরকালে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। সূরা আত-তীন পাঠ করে আমরা শিক্ষা লাভ করি-১. মানুষ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি।২. মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের ওপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়।৩. সৎকর্মশীলগণ পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করবেন।৪. আল্লাহ তায়ালা সর্বশ্রেষ্ঠ বিচারক। শেষ বিচারের দিন তিনি সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন।পরিশেষে বলা যায়, সৃষ্টিজগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি হিসেবে আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা এবং সৎকর্মশীল জীবনযাপনে অভ্যস্ত হওয়া। এক কথায় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা আমাদের একান্ত কর্তব্য।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তাবাসসুমের কথা পাঠ্যবইয়ের যে সূরার সাথে সম্পৃক্ত তা চিহ্নিতপূর্বক ম…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর