জনাব আকরাম সাহেবের কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের কোন হাদিসের সম্পৃক্ততা রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আকরাম সাহেবের কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের সম্পৃক্ততা রয়েছে। হাদিসটি হলো- মহানবি (স.) বলেছেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।”-(বুখারি ও মুসলিম)আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় পাঠ্যবইয়ে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ হাদিসে মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রভৃতি প্রয়োজন পূরণ করে। পাশাপাশি, পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অক্সিজেন সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। আলোচ্য হাদিসে বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে মহানবি (স.) আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন।অতএব বলা যায়, উদ্দীপকের আকরাম সাহেব নিজ গ্রামে রাস্তার দুপাশে চার কিলোমিটার জায়গাজুড়ে বৃক্ষরোপণের যে কাজ সম্পন্ন করেছেন, তার সাথে মহানবি (স.) উপরিউক্ত হাদিসের সম্পৃক্ততা রয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব আকরাম সাহেবের কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের কোন হাদিসের সম্পৃক্ত…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর