জনাব 'ম' এর আচরণে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ম'-এর আচরণে পাঠ্যবইয়ে উল্লিখিত নিয়ত সম্পর্কিত হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে। নিয়ত সম্পর্কিত হাদিসটি হলো- “প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের ওপর নির্ভরশীল।” (বুখারি) উক্ত হাদিসের কয়েকটি শিক্ষা রয়েছে। যেমন- ১. কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। ২. নিয়তের ওপরেই কাজের সফলতা নির্ভর করে।' অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে। আর নিয়ত যদি খারাপ হয় তবে ভালো কাজ করলেও ব্যক্তি সাওয়াব লাভ করবে না। ৩. আল্লাহ তায়ালা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। তাই সকল কাজ করতে হবে আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের সন্তুষ্টির জন্য।উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব 'ম' নির্বাচনে প্রার্থী হতে চান। তাই তিনি জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে এলাকায় মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে, গরিব-দুঃখীদের সাহায্য করা এবং বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন। তার এরূপ কাজ নিয়ত সম্পর্কিত হাদিসের শিক্ষার লঙ্ঘন হয়েছে। কারণ তিনি এই কাজগুলো আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের সন্তুষ্টির জন্য করেননি। বরং নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যে করেছেন। তাই বলা যায়, জনাব 'ম'-এর আচরণটি হাদিসের আলোকে অন্যায়'।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'ম' এর আচরণে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর