মিসেস সুলতানার কর্মকাণ্ডে তোমার পাঠ্যবইয়ের কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সুলতানার কর্মকাণ্ডে আমার পাঠ্যবইয়ের সূরা আল-মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে।মিসেস সুলতানা নিজ সংসারের ব্যাপারে খুবই যত্নশীল। কোনো প্রতিবেশী মহিলা গৃহস্থালির কোনো দ্রব্য সাহায্য চাইলে তিনি সহযোগিতা করেন। উদ্দীপকের এ ঘটনার সাথে সুরা আল-মাউনের শেষোক্ত কতিপয় আয়াতের শিক্ষার প্রতিফলন দেখতে পাই। সূরা আল-মাউনে কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। মুনাফিকরা সাধারণত কোনো কাজ, বিশেষত সালাতের প্রতি উদাসীন এবং তারা গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো কোনো জিনিস অন্যকে দেয় না। পক্ষান্তরে, মিসেস সুলতানার মাঝে উদাসীনতা লক্ষ করা যায় না। তাছাড়া তিনি কোনো প্রতিবেশী মহিলা গৃহস্থালির কোনো দ্রব্য সাহায্য চাইলে সহযোগিতা করেন। মিসেস সুলতানার এসব কাজ বা বৈশিষ্ট্য সূরা আল-মাউনের শিক্ষার আংশিক প্রতিফলন।পরিশেষে তাই বলা যায়, হেদায়েত সাহেবের স্ত্রী মিসেস সুলতানার আচরণে পবিত্র কুরআনের সূরা আল-মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মিসেস সুলতানার কর্মকাণ্ডে তোমার পাঠ্যবইয়ের কোন সূরার শিক্ষা প্রতিফল…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর