'ক'-এর আচরণ কুরআন মজিদের কোন সূরার সাথে সামঞ্জস্যপূর্ণ? এ সূরাটির শিক্ষা বর্ণনা কর।
উত্তর: 'ক'-এর আচরণ কুরআন মাজিদের সূরা আল-মাউনের সাথে সামঞ্জস্যপূর্ণ।সূরা আল-মাউনে কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যেমন- তারা ইয়াতিমদের প্রতি কঠোর, ইয়াতিমদের ধনসম্পদ তারা জোর করে দখল করে। ইয়াতিমদের কোনোরূপ সাহায্য-সহযোগিতার পরিবর্তে তাদের রূঢ় ও নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়। এমনকি ইয়াতিম, দুস্থ, দরিদ্র ও অভাবগ্রস্ততে নিজেরা তো সাহায্য করেই না বরং অন্যকে এ কাজে উৎসাহ দেয় না। উদ্দীপকের 'ক' এর আচরণের সাথে সূরা আল-মাউনের উপরিউক্ত বিষয়াবলির সাথে মিল খুঁজে পাই। কারণ 'ক' প্রচুর সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ইয়াতিম, মিসকিন ও দরিদ্রদের প্রতি উদাসীন। কেউ সাহায্য চাইতে গেলে তার সাথে খারাপ আচরণ ও অপমান করেন।অতএব বলা যায়, 'ক'-এর আচরণ কুরআন মাজিদের সূরা আল-মাউন বিষয়বস্তুর তথা কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
'ক'-এর আচরণ কুরআন মজিদের কোন সূরার সাথে সামঞ্জস্যপূর্ণ? এ সূরাটির শ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর