জনাব 'খ'-এর মন্তব্যটি কোন সূরার শিক্ষার পরিপন্থি তা চিহ্নিতপূর্বক সুমনের কাজের মূল্যায়ন কর।
উত্তর: জনাব 'খ'-এর মন্তব্যটি সূরা আল-মাউনের শিক্ষার পরিপন্থি। অন্যদিকে, সুমনের এতিম ও অসহায়দের খাবারের ব্যবস্থা করা প্রশংসনীয় কাজ।সূরা আল-মাউনের অন্যতম একটি শিক্ষা 'হলো- এতিম ও দুস্থদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। সামর্থ্য থাকলে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। কিন্তু উদ্দীপকের 'খ' মনে করে, অন্যদের বা অসহায়দের খাওয়ার ব্যবস্থা করা অপ্রয়োজনীয় কাজ।সুতরাং 'খ'-এর এ ধরনের মানসিকতা পোষণ করা বা অনুরূপ মন্তব্য করা নিঃসন্দেহে সূরা আল-মাউনের শিক্ষার পরিপন্থি।'উদ্দীপকের সুমন সরকারি চাকরিপ্রাপ্তির পর খুশি হয়েছে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে এতিম ও অসহায়দের খাবারের ব্যবস্থা করেছে। যা প্রশংসনীয় কাজ। কাজেই সুমন তার এরুপ কর্মকাণ্ডের কারণে পারলৌকিক কল্যাণ লাভ করবে। এবং সুমনের কাজে এতিম ও অসহায়দের খাবারের ব্যবস্থা করার মাধ্যমে সূরা আল-মাউনের শিক্ষার প্রতিফলন হয়েছে।পরিশেষে বলা যায়, জনাব 'খ'-এর মন্তব্যটি সূরা আল-মাউনের শিক্ষার পরিপন্থি। অন্যদিকে, সুমনের এতিম ও অসহায়দের খাবারের ব্যবস্থা করা সূরা আল-মাউনের শিক্ষার বাস্তব প্রতিফলন এবং প্রশংসনীয় ও কল্যাণকর কাজ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'খ'-এর মন্তব্যটি কোন সূরার শিক্ষার পরিপন্থি তা চিহ্নিতপূর্বক স…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর