হাসান মেম্বারের কর্মে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: হাসান মেম্বারের কর্মে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটি হলো- “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) এ হাদিসে মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এ হাদিসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হাদিসটি পাঠ করে আমরা শিক্ষালাভ করি, (১) বৃক্ষরোপণ পুণ্যের কাজ।(২) বৃক্ষরোপণ দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়। পরিবেশ সংরক্ষিত থাকে। পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যাবে। (৩) মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। (৪) মানুষের উৎপাদিত ফল, ফসলে পশুপাখি ও অন্য মানুষেরও হক রয়েছে। (৫) উৎপাদিত ফল, ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না। বরং তা সদকা হিসেবে আবাদকারীর আমলনামায় লেখা হয়।অতএব বলা যায়, হাসান মেম্বারের নির্বাচনি এলকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বৃক্ষরোপণ নিঃসন্দেহে একটি পুণ্যের কাজ। কাজটিতে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের বাস্তব প্রতিফলন ঘটেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
হাসান মেম্বারের কর্মে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর