জনাব 'ক'-এর কর্মকাণ্ড কোন হাদিসের শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক'-এর কর্মকাণ্ড আমার পাঠ্যবইয়ে নিয়ত সম্পর্কিত হাদিসের পরিপন্থি।পাঠ্যবইয়ের নিয়ত সম্পর্কিত হাদিসটি হলো- "প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের ওপর নির্ভরশীল।" (বুখারি) এই হাদিসটি সহিহ বুখারির সর্বপ্রথম হাদিস। এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিস্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করে না। কাজের উদ্দেশ্যের গুরুত্ব এ হাদিস দ্বারা বুঝতে পারা যায়।নিয়ত সম্পর্কিত হাদিসটি থেকে আমরা শিক্ষালাভ করি যে, নিয়তের ওপরেই কাজের সফলতা নির্ভর করে। অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে। আর নিয়ত যদি খারাপ হয় তবে ভালো কাজ করলেও ব্যক্তি সাওয়াব লাভ করবে না। অধিকন্তু আল্লাহ তায়ালা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। অতএব বলা যায়, জনাব 'ক'-এর কর্মকাণ্ড নিয়ত সম্পর্কিত হাদিসের পরিপন্থি। অর্থাৎ 'ক' সাহেবের উদ্দেশ্য হজ করা নয়, কম দামে স্বর্ণ ক্রয় করা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'ক'-এর কর্মকাণ্ড কোন হাদিসের শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর