তুমি কি মনে কর যে, দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত জনাব সবুরের স্ত্রীর কর্মকাণ্ড যথার্থ? তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: আমি মনে করি, দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত জনাব সবুরের স্ত্রীর কর্মকাণ্ড যথার্থ নয়। কারণ সূরা আল-মাউনের শিক্ষার মধ্যে অন্যতম শিক্ষা হলো গৃহস্থালির ছোটখাটো তৈজসপত্র প্রতিবেশীদের প্রয়োজনে দেওয়া। তিনি এ কাজটি যথাযথ করলেও অন্যতম আরেকটি শিক্ষা তিনি পালন করেন না। আর তা হলো-সূরা আল-মাউনে বলা হয়েছে- “সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। যারা লোক দেখানোর জন্য তা করে।" এসব আয়াতে মুনাফিকদের একটি বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তা হলো- তারা ঠিকমতো সালাত আদায় করে না। বরং তারা সালাত সম্পর্কে উদাসীন। শুধু মুসলমানদের দেখানোর জন্য সালাত আদায় করে। অর্থাৎ সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না। অথচ সালাতে অবহেলার জন্য তাদের জন্য রয়েছে মহাধ্বংস।সূরা আল-মাউনের উপরিউক্ত আয়াতগুলো দ্বারা আমরা শিক্ষালাভকরি, কোনোক্রমেই সালাতে অবহেলা করা যাবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জনাব সবুরের স্ত্রী সালাত আদায়ে উদাসীন। তাই সূরা আল-মাউনের আলোকে আমরা বলতে পারি, তার এরূপ সালাতে উদাসীনতা সূরা আল-মাউনের আলোকে কোনো অবস্থাতেই যথার্থ নয়।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তুমি কি মনে কর যে, দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত জনাব সবুরের স্ত্রীর কর্ম…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর