শিক্ষক শ্রেণিতে পবিত্র কুরআনের যে সূরা নিয়ে আলোচনা করেছেন তার শিক্ষা ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষক শ্রেণিতে সূরা আল-ইনশিরাহ নিয়ে আলোচনা করেছেন। এ সূরার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ।উদ্দীপকটিতে ইমাম সাহেবের আলোচনায় সূরা আল-ইনশিরাহ-এর পটভূমি বা শানে নুযুল তুলে ধরা হয়েছে। এ সূরার শানে নুযুল পাঠে আমরা জানতে পারি, রাসুলুল্লাহ (স.) ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে। তারা তাকে নানাভাবে ঠাট্টা-বিদ্রুপ ও উপহাস করতে থাকে এবং নানাভাবে কষ্ট দিতে থাকে। এমন পরিস্থিতিতে আল্লাহ তায়ালা সূরা আল-ইনশিরাহ নাজিল করে মহানবি (স.)-কে সান্ত্বনা প্রদান করেন। এ সূরা পাঠ করে আমরা যেসব শিক্ষা লাভ করি, তা নিম্নরূপ:১. যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা-সাধনা করে আল্লাহ তায়ালা তার অন্তরকে খুলে দেন। তাকে সৎ পথ প্রদর্শন করেন।২. আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট-যাতনা দূর করেন।৩. মানুষের মান-সম্মান, খ্যাতি-মর্যাদা সবকিছুই আল্লাহ তায়ালার হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান মর্যাদা দান করেন।৪. মানবজীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ ও কষ্টে হতাশ হওয়া চলবে না। বরং ধৈর্যসহকারে এর মোকাবিলা করতে হবে।৫. জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। অতএব, এ সময়কে কাজে লাগাতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।৬. পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তায়ালার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তায়ালার প্রতি মনোনিবেশ করা তাঁর প্রিয় বান্দার বৈশিষ্ট্য।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
শিক্ষক শ্রেণিতে পবিত্র কুরআনের যে সূরা নিয়ে আলোচনা করেছেন তার শিক্ষ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর