কোন সূরার শিক্ষা দৃশ্যকল্প-১ এ প্রস্ফুটিত? ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আত-তীনের শিক্ষা দৃশ্যকল্প-১ এ প্রস্ফুটিত হয়েছে।মানুষের প্রতি আল্লাহ তায়ালার প্রদত্ত কতিপয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ্ তায়ালা এতে মানবজাতির উৎপত্তি ও পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সূরা আত্-তীন নাজিল করেন। এ সূরায় প্রথম তিনটি আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে আল্লাহ তায়ালা মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। সৃষ্টিজগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। সূরা আত-তীন পাঠ করে আমরা শিক্ষালাভ করি, মানুষ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের ওপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়। সৎকর্মশীলগণ পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করবেন। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ শারীরিক গঠন, আকার, আকৃতি ও ব্যক্তিত্ব বিচারে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার সাথে সূরা আত-তীনের সাদৃশ্য থাকায় বলা যায়, সূরা আত-তীনের শিক্ষা দৃশ্যকল্প-১ এ প্রস্ফুটিত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
কোন সূরার শিক্ষা দৃশ্যকল্প-১ এ প্রস্ফুটিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর