উদ্দীপকে বর্ণিত বিদ্যালয়ের শিক্ষক মি. ফারুকের কর্মকাণ্ডে সূরা আল-মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে।সূরা আল-মাউনের কতিপয় শিক্ষা রয়েছে। যথা-বিচার দিবসকে অস্বীকার করা জঘন্য কাজ। এটি কাফির মুনাফিকদের কাজ। ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। কোনোক্রমেই সালাতে অবহেলা করা যাবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে।কেননা সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোট-খাটো বস্তু অন্যকে ধার দিতে হবে। উদ্দীপকে দেখা যায়, মি. ফারুক ইয়াতিম শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করেন এবং অভাগ্রস্তদের খাদ্য প্রদানে উৎসাহ প্রদান করেন। তার এরূপ কর্মকান্ড সূরা আল-মাউনের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বলা যায়, মি. ফারুকের কর্মকাণ্ডে সূরা মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে।