উক্ত সালাত না পড়ার কারণে জোবায়ের সাহেব গুনাহগার হবেন না।
জরুরি কাজ থাকায় জোবায়ের সাহেব মৃত প্রতিবেশীর জানাযার নামায না পড়েই ঢাকায় চলে গিয়েছিলেন। এতে তিনি গুনাহগার হবেন না। কেননা জানাযার সালাত আদায় করা ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো সামষ্টিকভাবে ফরজ কাজ। অর্থাৎ যেসব কাজ মুসলমানদের ওপর ফরজ। কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে ফেলে তবে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। কিছু লোকের আদায় করার দ্বারা সমাজের বাকি সবাই সে দায়িত্ব থেকে মুক্তি পায়। তবে যদি সমাজের কেউই আদায় না করে তবে সকলেই গুনাহগার হবে। যেমন- জানাযার সালাত। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে ঐ এলাকার সবার ওপর তার জানাযার সালাত আদায় করা ফরজ। এ পরিপ্রেক্ষিতে সমাজের কতিপয় মুসলমান যদি তার জানাযার সালাত আদায় করে ফেলে তবে সকলেই এ দায়িত্ব থেকে অব্যাহতি লাভকরবে। কিন্তু কেউই যদি মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় না করে তবে সকলেই ফরজ ত্যাগের কারণে গুনাহগার হবে।অতএব, উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, জোবায়ের সাহেব সামষ্টিক ফরজ বা ফরজে কিফায়া ত্যাগ করায় গুনাহগার হবেন না।