শেয়ারFacebookWhatsApp

পবিত্র কুরআন একত্রে নাযিল করা হয়নি কেন?

উত্তর: সিলেবাস বহির্ভূত।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

পবিত্র কুরআন একত্রে নাযিল করা হয়নি কেন?

উদ্দীপক

শরিয়তের উৎসের পর্যায়ক্রম :(১ম) → অকাট্য ও প্রামাণ্য দলিল।(২য়) → মহানবি (স.)-এর বাণী, কর্ম, রীতিনীতি।(৩য়) → পুণ্যবান গবেষকদের ঐকমত্য।(৪র্থ) → সাদৃশ্যমূলক নীতির ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ।

Dinajpur · 2025

উত্তর

আল-কুরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমিকে 'শানে নূযুল' বলা হয়।

উত্তর

সিলেবাস বহির্ভূত।

উত্তর

উদ্দীপকে ১ম নির্দেশিত বিষয়টি হলো ইসলামি শরিয়তের প্রথম উৎস আল-কুরআন। মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে মহানবি (স.)-এর নিকট অবতীর্ণ সর্বশেষ আসমানি গ্রন্থকে আল-কুরআন বলে। শরিয়তের উৎস হিসেবে কুরআন অকাট্য ও প্রামাণ্য দলিল। কেননা পবিত্র কুরআন মহান আল্লাহ তায়ালার বাণী। তাই এটি পাঠের গুরুত্ব অপরিসীম। কুরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে রাসুল (স.) বলেন, “যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে সে একটি নেকি লাভকরবে। আর এ নেকির পরিমাণ হলো দশগুণ।” (তিরমিযি)আল-কুরআন তিলাওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভকরতে পারে। কেননা রাসুলুল্লাহ (স.) বলেন, أَفْضَلُ عِبَادَةِ أُمَّتِي قِرَاءَةُ الْقُرْآنِ অর্থ: "আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত।"(বায়হাকি) কুরআন তিলাওয়াতের দ্বারা মানুষের নৈতিক ও মানবিক গুণাবলি উদ্ভাসিত হয়। মানুষের অন্তরের মরিচা পরিশোধনের জন্য রাসুল (স.) দুটি কাজের কথা বলেছেন, একটি হলো বেশি বেশি আল্লাহকে স্মরণ, দ্বিতীয়টি কুরআন তিলাওয়াত করা। এছাড়াও যথাযথভাবে কুরআন তিলাওয়াতকারী দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবে। কুরআন তিলাওয়াতকারী ও সে অনুযায়ী আমলকারীর পিতামাতাকে কিয়ামতের দিন সূর্যের চাইতে উজ্জ্বল মুকুট পরানো হবে।তাই বলা যায়, কুরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে ৪র্থ নির্দেশিত বিষয়টি হলো ইসলামি শরিয়তের চতুর্থ উৎস আল-কিয়াস। কিয়াস অর্থ অনুমান করা। ইসলামি পরিভাষায়, কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। ইসলামি শরিয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানবজীবন ও মানবসমাজ পরিবর্তনশীল। ফলে নতুন নতুন সভ্যতা ও সংস্কৃতির উন্মেষ ঘটে। যা নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার জন্ম দেয়। এ প্রেক্ষিতে ইসলামের বিজ্ঞানসম্মত সমাধানের প্রয়োজনীয়তা দেখা দেয়, যা একমাত্র কিয়াসের মাধ্যমেই সম্ভব। ইসলামের সর্বজনীন জীবন বিধান হিসেবে স্বীকৃতির জন্য আল্লাহ তায়ালা কুরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী কিয়াসের মহান পদ্ধতির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তায়ালা বলেন- "অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ কর।" (সূরা আল-হাশর: ২) মুসলিমদের চিন্তা ও গবেষণার এ পদ্ধতিই হলো কিয়াস। ইসলামি আইনকে গতিশীলতা দিয়েছে কিয়াস। এর মাধ্যমে বিশ্বায়নের নতুন নতুন বিষয়ের বিধান দেওয়া সম্ভব।তাই বলা যায়, উদ্দীপকের ৪র্থ নির্দেশিত বিষয়টি হলো কিয়াস। আর তাই শরিয়তের উৎস হিসেবে কিয়াসের গুরুত্ব অপরিসীম।
SSCইসলাম শিক্ষাDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।