শেয়ারFacebookWhatsApp

ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর: সময়ের পরিবর্তনের সাথে নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। এসব সমস্যার সমাধান অনেক সময় কুরআন ও হাদিসে খুঁজে পাওয়া যায় না। এমতাবস্থায় শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করে সমাধান করে থাকেন যাকে ইজমা বলা হয়। ইসলামি শরিয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল-কুরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরিয়তের তৃতীয় উৎস ও অকাট্য দলিল। তাই ইজমার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব 'ক' কম দামে মানসম্মত স্বর্ণ কেনার উদ্দেশ্যে হাজী সাহেবদের সাথে মক্কায় হজ করতে যান। তার ছেলে সুমন গত মাসে সরকারি চাকরিতে যোগদান করে। তাই সে খুশি হয়ে এতিম ও অসহায়দের খাবারের ব্যবস্থা করে। সুমনের বন্ধু জনাব 'খ' বিরূপ মন্তব্য করে বলল, নিজ যোগ্যতায় চাকরি পেয়ে অন্যদেরকে খাওয়ানোর কী দরকার ছিল?

Jessore · 2024

উত্তর

সুন্নাতে যায়িদাহ ঐ সুন্নাতকে বলে যা রাসুল (স.) সর্বদা করেননি বরং কখনো কখনো ছেড়ে দিয়েছেন।

উত্তর

সময়ের পরিবর্তনের সাথে নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। এসব সমস্যার সমাধান অনেক সময় কুরআন ও হাদিসে খুঁজে পাওয়া যায় না। এমতাবস্থায় শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করে সমাধান করে থাকেন যাকে ইজমা বলা হয়। ইসলামি শরিয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল-কুরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরিয়তের তৃতীয় উৎস ও অকাট্য দলিল। তাই ইজমার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

উত্তর

জনাব 'ক'-এর কর্মকাণ্ড আমার পাঠ্যবইয়ে নিয়ত সম্পর্কিত হাদিসের পরিপন্থি।পাঠ্যবইয়ের নিয়ত সম্পর্কিত হাদিসটি হলো- "প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের ওপর নির্ভরশীল।" (বুখারি) এই হাদিসটি সহিহ বুখারির সর্বপ্রথম হাদিস। এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিস্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করে না। কাজের উদ্দেশ্যের গুরুত্ব এ হাদিস দ্বারা বুঝতে পারা যায়।নিয়ত সম্পর্কিত হাদিসটি থেকে আমরা শিক্ষালাভ করি যে, নিয়তের ওপরেই কাজের সফলতা নির্ভর করে। অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে। আর নিয়ত যদি খারাপ হয় তবে ভালো কাজ করলেও ব্যক্তি সাওয়াব লাভ করবে না। অধিকন্তু আল্লাহ তায়ালা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। অতএব বলা যায়, জনাব 'ক'-এর কর্মকাণ্ড নিয়ত সম্পর্কিত হাদিসের পরিপন্থি। অর্থাৎ 'ক' সাহেবের উদ্দেশ্য হজ করা নয়, কম দামে স্বর্ণ ক্রয় করা।

উত্তর

জনাব 'খ'-এর মন্তব্যটি সূরা আল-মাউনের শিক্ষার পরিপন্থি। অন্যদিকে, সুমনের এতিম ও অসহায়দের খাবারের ব্যবস্থা করা প্রশংসনীয় কাজ।সূরা আল-মাউনের অন্যতম একটি শিক্ষা 'হলো- এতিম ও দুস্থদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। সামর্থ্য থাকলে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। কিন্তু উদ্দীপকের 'খ' মনে করে, অন্যদের বা অসহায়দের খাওয়ার ব্যবস্থা করা অপ্রয়োজনীয় কাজ।সুতরাং 'খ'-এর এ ধরনের মানসিকতা পোষণ করা বা অনুরূপ মন্তব্য করা নিঃসন্দেহে সূরা আল-মাউনের শিক্ষার পরিপন্থি।'উদ্দীপকের সুমন সরকারি চাকরিপ্রাপ্তির পর খুশি হয়েছে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে এতিম ও অসহায়দের খাবারের ব্যবস্থা করেছে। যা প্রশংসনীয় কাজ। কাজেই সুমন তার এরুপ কর্মকাণ্ডের কারণে পারলৌকিক কল্যাণ লাভ করবে। এবং সুমনের কাজে এতিম ও অসহায়দের খাবারের ব্যবস্থা করার মাধ্যমে সূরা আল-মাউনের শিক্ষার প্রতিফলন হয়েছে।পরিশেষে বলা যায়, জনাব 'খ'-এর মন্তব্যটি সূরা আল-মাউনের শিক্ষার পরিপন্থি। অন্যদিকে, সুমনের এতিম ও অসহায়দের খাবারের ব্যবস্থা করা সূরা আল-মাউনের শিক্ষার বাস্তব প্রতিফলন এবং প্রশংসনীয় ও কল্যাণকর কাজ।
SSCইসলাম শিক্ষাJessore 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।