শেয়ারFacebookWhatsApp

ইসলামের ভিত্তি কয়টি?

উত্তর: ইসলামের ভিত্তি পাঁচটি।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

ইসলামের ভিত্তি কয়টি?

উদ্দীপক

মনির ইসলামের ভিত্তিসমূহ সম্পর্কে জানতে চাইলে শিক্ষক এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করেন। এই হাদিসে মহানবি (স.) ইসলামের মূলভিত্তি সম্পর্কে বর্ণনা করেছেন। হাদিসটি শুনে শিক্ষার্থীরা ইসলামের ভিত্তিগুলো সম্পর্কে অবগত হয়। শিক্ষক আরও বলেন, তোমাদের এমন কিছু করা উচিত যা থেকে পাখি, মানুষ ও চতুষ্পদ জন্তু উপকৃত হবে যা সদকা হিসেবে গণ্য হবে।

Jessore · 2023

উত্তর

ইসলামের ভিত্তি পাঁচটি।

উত্তর

সাওমের গুরুত্ব ও ফযিলত অপরিসীম। যে ব্যক্তি রোযা রাখে সে অশেষ পুণ্যের অধিকারী হয়। সাওমকে নবি করিম (সা.) ঢালের সাথে তুলনা করেছেন। কারণ রোযাদার সাওম পালনের দ্বারা নিজের সকল প্রকার কুরিপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। মহানবি হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, 'সাওম (রোযা) ঢালস্বরূপ।' (বুখারি ও মুসলিম)

উত্তর

শিক্ষক মহোদয়ের উল্লিখিত হাদিসটি থেকে শিক্ষার্থীরা ইসলামের রুকনগুলো সঠিকভাবে মূল্যায়ন করার শিক্ষা লাভ করতে পারবে। শিক্ষক মহোদয়ের উল্লিখিত হাদিসটি হলো- "ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত”। এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, মুহাম্মাদ (সা.) তাঁর বান্দা ও রাসুল এবং সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং রমযানের রোযা রাখা।' (বুখারি ও মুসলিম) যা শিক্ষক মহোদয়ের উল্লিখিত হাদিসটির প্রতি ইঙ্গিত করে।এই হাদিসে মহানবি (সা.) ইসলামের পাঁচটি মূলভিত্তি একসাথে বর্ণনা করেছেন। এগুলো হলো ইমান, সালাত, যাকাত, হজ ও সাওম। এ পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ভিত্তি স্থাপিত। এর কোনো একটিকে বাদ দিলে ইসলাম পরিপূর্ণ হয় না। এই হাদিসে মহানবি (সা.) উপমার মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করেছেন। বলা হয়েছে, ইসলাম হলো একটা তাঁবু সদৃশ ঘর। ইমাম হলো তাঁবুর মধ্যস্থিত মূল খুঁটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মধ্যস্থিতি খুঁটি ছাড়া তাঁবু দাঁড় করানো অসম্ভব। তাঁবুর বাকি চারটি খুঁটিও গুরুত্বপূর্ণ। এগুলো হলো- সালাত, যাকাত, হজ ও সাওম। সবগুলো খুঁটি না থাকলে তাঁবু ভুলুণ্ঠিত হয়। তাই উক্ত শিক্ষাগুলো থেকে বোঝা যায়, ইসলামের পূর্ণতার জন্য পাঁচটি ভিত্তিই গুরুত্বপূর্ণ। একজন পূর্ণাঙ্গ মুসলিম এ পাঁচটি বিষয়ের প্রতিই যথাযথ গুরুত্বারোপ করেন।

উত্তর

শিক্ষকের শেষের বক্তব্যটি দ্বারা বৃক্ষরোপণের গুরুত্ব প্রকাশ পেয়েছে। যা রাসূল (সা.)-এর হাদিস অনুযায়ী সদকা হিসেবে গণ্য হবে। মানুষ বৃক্ষের মাধ্যমে নানাভাবে উপকৃত হয়। এর মাধ্যমে মানুষ পার্থিব কল্যাণ লাভের পাশাপাশি পরকালীন সাফল্যও লাভ করতে পারে।শিক্ষার্থীরাও তাদের কাজটির দ্বারা অনুরূপ কল্যাণ লাভ করবে।উদ্দীপকে লক্ষণীয় যে, শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষকের বক্তব্য হলো- তোমাদের এমনকিছু করা উচিত যা থেকে পাখি, মানুষ ও চতুষ্পদ জন্তু উপকৃত হবে যা সদকা হিসেবে গণ্য হবে। যা দ্বারা বৃক্ষরোপণকে উদ্দেশ্য করা হয়েছে। কেননা বৃক্ষরোপণ করলে মানুষ এসব গাছের ছায়ায় বসে আরাম করে এবং পাখিরা ফল খায়। ইসলামের দৃষ্টিতে তার এ কাজটি সদকা হিসেবে গণ্য। কারণ হাদিসে বলা হয়েছে- 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্ম কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে' (বুখারি ও মুসলিম)। পশু-পাখি, জীব-জন্তু ও কীট-পতঙ্গ বৃক্ষের ফল, খেতের ফসল খেয়ে জীবনধারণ করে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব (পুণ্য) লাভ করবেন। ঐ ফল-ফসল দান করে দিলে যে সাওয়াব হতো, পশুপাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা তার আমলনামায় সে পরিমাণ সাওয়াব দিয়ে দেন। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শিক্ষার্থীদের কাজটি সদকা হিসেবে গণ্য হবে।
SSCইসলাম শিক্ষাJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।