সাইমুন ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের শিক্ষা লঙ্ঘন করেছে। তার এরূপ কাজ সম্পর্কে ইমাম সাহেবের উক্তিটি যথার্থ। মহানবি (স.) বলেছেন, "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) ব্যবসা-বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয়নবি (স.) ও ব্যবসা করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। আল-কুরআনে আল্লাহ তায়ালা শহিদদের জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। সৎ ব্যবসায়ীগণও কিয়ামতের দিন শহিদদের সঙ্গী হবেন। তবে এজন্য তাদের দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমটি সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করা। দ্বিতীয়ত, তাদের বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। উদ্দীপকে আমরা দেখতে পাই, সাইমুন সে তার দোকানে ভেজাল, নিম্নমানের ও বিভিন্ন রকম ত্রুটিযুক্ত মালের সাথে ভালো মাল মিশিয়ে বেশি দামে বিক্রি করে, যা উক্ত হাদিসের শিক্ষার লক্ষণ। তার এহেন কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে ইমাম সাহেব তাকে উদ্দেশ্য করে বলেন, কিয়ামতের দিন সৎ মুসলিম ব্যবসায়ীগণ শহিদগণের সঙ্গী হবেন। তাই বলা যায়, হাদিসের আলোকে ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ।