উদ্দীপকে আকবর আলীর কর্মকান্ড সুরা আল-মাউন এর সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে সূরার শিক্ষা লঙ্ঘিত হয়েছে। আল-কুরআনের ১০৭তম সূরা আল-মাউনে আল্লাহ তায়ালা যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, তা হলো- বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ; ইয়াতীম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়; বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতীম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে; কোনোক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস; কিন্তু উদ্দীপকে দেখা যায়, আকবর আলী সময়মতো সালাত আদায় করেন না এবং প্রতিবেশীরা গৃহস্থালীর জিনিসপত্র ধার চাইলে তা দিতে চান না। এ আচরণ থেকে বিরত থাকা সূরা আল মাউন এর শিক্ষা।