শেয়ারFacebookWhatsApp

ইসলামকে গতিশীল জীবনব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর: মানবজীবন ও সমাজ পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্যতা-সংস্কৃতির উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার সৃষ্টি হয়। এ সমস্ত সমস্যার সমাধান সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয়। ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম। এ কারণে ইসলামকে গতিশীল জীবনব্যবস্থা বলা হয়।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

ইসলামকে গতিশীল জীবনব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বন্যার পানিতে জনাব আমিনের মৎস্য খামার ভেসে যায়। এতে তিনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হন। কিন্তু তিনি হতাশ হয়ে পড়েননি। বরং আল্লাহ তায়ালার ওপর ভরসা করে নতুন উদ্যমে কাজ শুরু করেন। অন্যদিকে তার বন্ধু জনাব হেলাল একজন বড় ব্যবসায়ী। তিনি সুযোগ থাকা সত্ত্বেও পণ্যে ভেজাল মেশান না। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। তার সম্পর্কে জানতে পেরে একজন ইসলামিক স্কলার বলেন, "এ ধরনের ব্যবসায়ীগণ কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করবেন।"

Dhaka · 2024

উত্তর

আল-কুরআন দেখে দেখে পড়াকে নাযিরা তিলাওয়াত বলা হয়।

উত্তর

মানবজীবন ও সমাজ পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্যতা-সংস্কৃতির উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার সৃষ্টি হয়। এ সমস্ত সমস্যার সমাধান সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয়। ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম। এ কারণে ইসলামকে গতিশীল জীবনব্যবস্থা বলা হয়।

উত্তর

জনাব আমিনের আচরণে পাঠ্যবইয়ের হাদিস নং ৯ অর্থাৎ 'ধৈর্য ও সহিষ্ণুতা' সম্পর্কিত হাদিসটির শিক্ষা ফুটে উঠেছে।আলোচ্য হাদিসটিতে রাসুল (সা.) বলেন, 'মুমিনের সকল কাজ বিস্ময়কর। আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এ কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। যদি সে সুখ-শান্তি লাভ করে, তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখ-কষ্টে নিপতিত হয়, তবে সে ধৈর্যধারণ করে। এটাও তার জন্য কল্যাণকর।' (মুসলিম) উদ্দীপকে দেখা যায়, জনাব আমিন প্রাকৃতিক দুর্যোগের দ্বারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলেও মনোবল হারাননি; বরং তিনি আল্লাহর উপর ভরসা করে ধৈর্যধারণ করেছেন। অর্থাৎ তিনি উপরিউক্ত হাদিসের উপর পূর্ণ আমল করেছেন। এ হাদিসের শিক্ষা হলো- সুখ-দুঃখ, বিপদ-আপদ এসব মানবজীবনের স্বাভাবিক বিষয়। দুঃখ-কষ্ট বা বিপদের সময় হতাশ হওয়া চলবে না। মনোবল হারানো যাবে না; বরং ধৈর্যসহকারে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর আদেশ-নিষেধ ও অন্যান্য করণীয় কর্তব্য পালন করতে হবে। আর উদ্দীপকে মি. আমিনের মধ্যে 'ধৈর্য ও সহিষ্ণুতা' সম্পর্কিত এই হাদিসটির শিক্ষাই ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের জনাষ হেলাল সম্পর্কে ইসলামি স্কলার বলেন, “এ ধরনের ব্যবসায়ীগণ কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করবেন।” ইসলামি স্কলারে এ ধরনের মন্তব্য যথার্থ, যা পাঠ্যবইয়ের 'ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিস'-এর প্রতিফলন।উদ্দীপকে হেলাল সাহেব একজন ব্যবসায়ী। তিনি সুযোগ থাকা সত্ত্বেও পণ্যে ভেজাল মেশান না। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। এর দ্বারা প্রতীয়মান হয়, জনাব হেলাল একজন সৎ ব্যবসায়ী। সৎ ও সত্যবাদী ব্যবসায়ীদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে, "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সাথে থাকবেন।” (ইবনে মাজাহ) এ হাদিস দ্বারা সৎ, বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ীদের সম্পর্কে যে পুরস্কারের ঘোষণা করা হয়েছে, তারই আলোকে ইসলামি স্কলার মহোদয় উল্লিখিত মন্তব্য করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ইসলামি স্কলারের মন্তব্যটি যথার্থ ও গুরুত্বপূর্ণ।
SSCইসলাম শিক্ষাDhaka 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।