কোনো ত্রিভুজের পরিসীমা p এর সমান এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় ∠x ও ∠y হলে ত্রিভুজটি আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক।
উত্তর: [চিত্র] মনে করি, একটি ত্রিভুজের পরিসীমা p = 11 সে.মি. এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ [গণিত] ও [গণিত] দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: ১. যেকোনো একটি রশ্মি DF থেকে পরিসীমা p এর সমান করে DE অংশ কেটে নিই। ২. D ও E বিন্দুতে DE অংশের একই পাশে ∠x এর সমান ∠EDL এবং ∠y এর সমান ∠DEM আঁকি। ৩. কোণ দুইটির দ্বিখণ্ডক DG ও EH আঁকি। মনে করি, DG ও EH রশ্মিদ্বয় পরস্পরকে A বিন্দুতে ছেদ করে। ৪. A বিন্দুতে ∠ADE এর সমান ∠DAB এবং ∠AED এর সমান ∠EAC আঁকি। AB এবং AC রশ্মিদ্বয় DE অংশকে যথাক্রমে B ও C বিন্দুতে ছেদ করে। তাহলে, △ABC-ই উদ্দিস্ট ত্রিভুজ।
SSC সাধারণ গণিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · সাধারণ গণিত · সৃজনশীল
কোনো ত্রিভুজের পরিসীমা p এর সমান এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় ∠x ও ∠y হল…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করা হলো।উত্তর
মনে করি, একটি ত্রিভুজের পরিসীমা p = 11 সে.মি. এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ ও দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।
অঙ্কন:
১. যেকোনো একটি রশ্মি DF থেকে পরিসীমা p এর সমান করে DE অংশ কেটে নিই।
২. D ও E বিন্দুতে DE অংশের একই পাশে ∠x এর সমান ∠EDL এবং ∠y এর সমান ∠DEM আঁকি।
৩. কোণ দুইটির দ্বিখণ্ডক DG ও EH আঁকি। মনে করি, DG ও EH রশ্মিদ্বয় পরস্পরকে A বিন্দুতে ছেদ করে।
৪. A বিন্দুতে ∠ADE এর সমান ∠DAB এবং ∠AED এর সমান ∠EAC আঁকি। AB এবং AC রশ্মিদ্বয় DE অংশকে যথাক্রমে B ও C বিন্দুতে ছেদ করে।
তাহলে, △ABC-ই উদ্দিস্ট ত্রিভুজ।উত্তর
