শেয়ারFacebookWhatsApp

অথবা, (খ) মনে করো, তুমি শ্রাবণ। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থা সম্পর্কে জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর: সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী শ্রাবণ ॥ দৈনিক প্রথম আলো ॥ নরসিংদী ॥ ৬ জানুয়ারি ২০২৬॥ আমাদের নরসিংদী জেলার রায়পুরা থেকে আরশিনগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চরম দুরবস্থার মধ্যে পড়ে আছে। সড়কের প্রায় পুরো অংশজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত, ভাঙা পিচ ও উঁচুনিচু অংশ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে লোহার রড ও ইট বেরিয়ে পড়েছে, যা পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলো পানিতে ভরে যায়, ফলে গর্ত আর রাস্তার পার্থক্য বোঝা যায় না। এতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই সড়কটি এলাকার স্কুল, কলেজ, বাজার, মসজিদ ও হাসপাতালের সঙ্গে সংযোগকারী প্রধান পথ হওয়ায় হাজার হাজার 'মানুষ প্রতিদিন এটি ব্যবহার করেন। বিশেষ করে স্কুলগামী শিশু, বয়স্ক' মানুষ ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা, ভ্যান ও মোটরসাইকেল প্রায়ই বিকল হয়ে পড়ছে। অনেক সময় যাত্রীরা হেঁটেই কাদাপানির মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যা অত্যন্ত কষ্টকর ও অস্বাস্থ্যকর। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের এমন অবস্থার কারণে ক্রেতা কমে গেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়ছে। ফলে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে, রাতের বেলায় পর্যাপ্ত আলো না থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। কয়েকজন বাসিন্দা জানান, সড়কের বেহাল দশার কারণে ইতোমধ্যে এই সড়কে দূর্ঘটনায় পতিত হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন আর আহতও হয়েছেন অনেকে। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মাঝে সামান্য মেরামত করা হলেও তা সমস্যার স্থায়ী সমাধান নয়। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে টেকসইভারে সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকার মানুষ একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলযোগ্য সড়ক ফিরে পাবে।

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

অথবা, (খ) মনে করো, তুমি শ্রাবণ। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থা সম্পর্কে জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর

সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী শ্রাবণ ॥ দৈনিক প্রথম আলো ॥ নরসিংদী ॥ ৬ জানুয়ারি ২০২৬॥ আমাদের নরসিংদী জেলার রায়পুরা থেকে আরশিনগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চরম দুরবস্থার মধ্যে পড়ে আছে। সড়কের প্রায় পুরো অংশজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত, ভাঙা পিচ ও উঁচুনিচু অংশ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে লোহার রড ও ইট বেরিয়ে পড়েছে, যা পথচারী ও যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলো পানিতে ভরে যায়, ফলে গর্ত আর রাস্তার পার্থক্য বোঝা যায় না। এতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই সড়কটি এলাকার স্কুল, কলেজ, বাজার, মসজিদ ও হাসপাতালের সঙ্গে সংযোগকারী প্রধান পথ হওয়ায় হাজার হাজার 'মানুষ প্রতিদিন এটি ব্যবহার করেন। বিশেষ করে স্কুলগামী শিশু, বয়স্ক' মানুষ ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা, ভ্যান ও মোটরসাইকেল প্রায়ই বিকল হয়ে পড়ছে। অনেক সময় যাত্রীরা হেঁটেই কাদাপানির মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যা অত্যন্ত কষ্টকর ও অস্বাস্থ্যকর। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের এমন অবস্থার কারণে ক্রেতা কমে গেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়ছে। ফলে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে, রাতের বেলায় পর্যাপ্ত আলো না থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। কয়েকজন বাসিন্দা জানান, সড়কের বেহাল দশার কারণে ইতোমধ্যে এই সড়কে দূর্ঘটনায় পতিত হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন আর আহতও হয়েছেন অনেকে। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মাঝে সামান্য মেরামত করা হলেও তা সমস্যার স্থায়ী সমাধান নয়। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে টেকসইভারে সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকার মানুষ একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলযোগ্য সড়ক ফিরে পাবে।
SSCবাংলা ২য় পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

  • ধ্বনি
  • শব্দ
  • বাক্য
  • বর্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

  • আমাকে বই দাও।
  • যদি সে যেত, আমি আসতাম।
  • তোমার ইচ্ছা পূর্ণ হোক।
  • রেবা ভাল গান করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

  • দর্শন
  • মধুর
  • তরল
  • তিক্ততা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

  • আড়াই হাজারের বেশি
  • দুই হাজারের বেশি
  • সাড়ে তিন হাজারের বেশি
  • তিন হাজারের বেশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

  • মধুর
  • বৈষ্ণব
  • পার্থিব
  • মানব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

  • প্রত্যেক
  • মার্তণ্ড
  • স্বল্প
  • তন্বী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

  • বিশেষ্যের
  • অব্যয়ের
  • বিশেষণের
  • সর্বনামের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

  • জিনিষ
  • পোষ্ট
  • পোষাক
  • প্রতিষেধক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

  • যৌগিক ক্রিয়া
  • নামধাতুর ক্রিয়া
  • প্রযোজক ক্রিয়া
  • মিশ্র ক্রিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

  • সাধিত ধাতু
  • মৌলিক ধাতু
  • কর্মবাচ্যের ধাতু
  • নামধাতু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

  • তৎসম
  • বাংলা
  • ফারসি
  • আরবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

  • গোটা
  • খানা
  • খানি
  • টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।