(খ) মনে করো, তুমি ঈশিতা। বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়ের 'সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ' উদ্যাপন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর: বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপিত ঈশিতা ॥ দশম শ্রেণি। বগুড়া। ২৫ আগস্ট ২০২৬ ১. গত ১ জুন থেকে ৭ জুন, ২০২৬ পর্যন্ত বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপিত হয়েছে। এতে যে সমস্ত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তা হলো- বিতর্ক, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, গল্প বলা, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গান, পল্লিগীতি ও ভাওয়াইয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে উচ্চ লাফ, দীর্ঘ লাফ, লৌহ গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, সাইকেল দৌড়, ভার উত্তোলন ও দড়ি লাফ। ২. বিদ্যালয়ের সকল শ্রেণি থেকে ছাত্রছাত্রীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সর্বসাকুল্যে এই প্রতিযোগিতায় সকল বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীর সংখ্যা ছিল ৭০ জন। প্রতিদিন প্রথম আড়াই ঘণ্টা নিয়মিত ক্লাসের পর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকল ছাত্রছাত্রী ও শিক্ষক এই প্রতিযোগিতায় উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। ৩. প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করার ব্যবস্থা ছিল। পুরস্কার হিসেবে বাছাইকৃত ও প্রয়োজনীয় বইপুস্তক প্রদান করা হয়েছে। পুরস্কারের মোট মূল্যমান ছিল পাঁচ হাজার টাকা। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে দশম শ্রেণির ছাত্র সহিদুল ইসলাম ও দ্বিতীয় শ্রেষ্ঠ হয়েছে নবম শ্রেণির ছাত্রী তানিয়া তাসমিন। তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। ৪. অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার। ৫. সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিপুল। উৎসাহ এতে প্রতিফলিত হয়েছে। দর্শকদের উপস্থিতি এবং সুশৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠানটি খুবই সাফল্যমণ্ডিত হয়েছে।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
(খ) মনে করো, তুমি ঈশিতা। বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়ের 'সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ' উদ্যাপন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর