অথবা, (খ) তোমার দেখা একটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন লেখো।
উত্তর: কলমাকান্দায় পর্যটক বাড়াতে বড় উন্নয়ন উদ্যোগ: নতুন সম্ভাবনা সিফাত আহমদ ॥ নেত্রকোণা । দশম শ্রেণি । ১১ ডিসেম্বর ২০২৬। নেত্রকোনা জেলার সবচেয়ে উত্তরে ভারতের সীমান্তবর্তী একটি উপজেলা কলমাকান্দা। গ্রাম ও হাওরপ্রধান এ অঞ্চল মূলত কৃষিনির্ভর। তবে পাহাড়, ঝরনা ও সমতলের সহাবস্থান যেন এটিকে করে তুলেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রতিবছর এখানে পর্যটক বাড়ছে। এখানে দর্শনীয় স্থানগুলোর মাঝে আছে আটাশ কেজি বিল, বিরিশিরি, চন্দ্রডিঙা পাহাড়, পাঁচগাঁও, সাত শহিদের মাজার। প্রতিবছর এসব স্থান ভ্রমণে অনেক পর্যটক আসেন। কিন্তু তারা প্রতিবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ বছর উপজেলা প্রশাসনের উদ্যোগে কলমাকান্দার এসব সমস্যার সমাধান ও পর্যটন সুবিধা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ত্রিশ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মাধ্যমে পর্যটন এলাকায় চলাচলের রাস্তার সংস্কার, খাবারের সহজলভ্যতা নিশ্চিত করা, ভ্রমণকারীদের বিশ্রামাগার নির্মাণ প্রভৃতি কাজ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "কলমাকান্দার সৌন্দর্য মানুষকে কাছে টানে, তাই একে আরও পর্যটকবান্ধব করাই আমাদের লক্ষ্য। সেই সাথে পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাও আমাদের কর্তব্য।" স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগে আনন্দিত। এখন তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যাবসার সুযোগ তৈরি হবে, এমন ধারণা তাদের। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বছরেই শুরু হবে উন্নয়ন প্রকল্প। এর ফলে বাংলাদেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
অথবা, (খ) তোমার দেখা একটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন লেখো।
উত্তর