মনে কর, তুমি শাহীন। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার বরিশাল প্রতিনিধি। বরিশাল জিলা স্কুলে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা কর।
উত্তর: বরিশাল জিলা স্কুলে 'মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপিত শাহীন । বরিশাল। ২২ ফেব্রুয়ারি ২০২৫। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক উল্লেখযোগ্য দিন। এদিন বাঙালি জীবনের এক দাবি আদায়ের দিন। কারণ এদিনে আমাদের প্রিয় মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদাদানের জন্য আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। বর্তমানে সারা বিশ্বে এটি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে উদ্যাপিত হচ্ছে। এ দিবসকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এ বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ বছরও তাই হয়েছে। এ উপলক্ষ্যে কবিতা রচনা ও পাঠ, প্রবন্ধ লিখন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটি বিষয়ের ওপর প্রথম ও দ্বিতীয় স্থান প্রাপ্তদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের বই-দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান আয়োজন কমিটি তাদের ০৮/০২/২০২৫ তারিখে অনুষ্ঠিত মিটিংয়ে সিদ্ধান্ত নেয় পুরস্কারের সকল গ্রন্থ হতে হবে আমাদের ভাষা ও সংস্কৃতি এবং জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধভিত্তিক। সেই লক্ষ্যে আমাদের প্রিয় মাতৃভাষা ও সংস্কৃতি এবং জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধভিত্তিক বই দিয়ে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা শিক্ষা অফিসার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব। আমাদের জাতীয় চেতনা এবং নবজাগরণের ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বক্তব্য রাখেন। তারা ভাষা আন্দোলন সম্পর্কে যে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রদান করেন তা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নব প্রেরণায় উদ্বুদ্ধ করবে। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে কর, তুমি শাহীন। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার বরিশাল প্রতিনিধি। বরিশাল জিলা স্কুলে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা কর।
উত্তর