মনে কর, তুমি অরণ্য/অরিণ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের বৃক্ষরোপণ উৎসব উদ্যাপন সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন রচনা কর।
উত্তর: মধুপুর উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ সপ্তাহ উদ্যাপন অরণ্য, মধুপুর । ৩০ জুন ২০২৫ ॥ মধুপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সপ্তাহব্যাপী মধুপুর দুই কিলোমিটারব্যাপী এলাকায় এক লাখ বনজ ও ফলদ বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়। ১ থেকে ৪ জুন পর্যন্ত মধুপুর সাথে সংযোগকারী চারটি রাস্তার দুপাশে রোপণ করা হয় ৬০ হাজার বনজ বৃক্ষ। সংশ্লিষ্ট রাস্তার দুপাশে বসবাসকারী মানুষ এতে অংশ নেয়। ৫ জুন স্কুল মাঠ ও কলেজ মাঠের চারদিকে এবং খোলা জায়গায় ২০ হাজার বনজ ও কিছু ফলদ বৃক্ষ রোপণ এবং ৬ ও ৭ জুন প্রতিটি বাড়িতে ৫০টি করে ফলদ বৃক্ষ রোপণ করা হয়। গাছের চারাগুলোর মধ্যে রয়েছে সেগুন, মেহগনি, গামার, শিলকড়ই, আম, কাঁঠাল, পেয়ারা, লটকন, নারকেল, তাল ইত্যাদি। এ বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি তাঁর বক্তৃতায় মধুপুরের মতো বাংলাদেশের প্রত্যেক এলাকায় প্রত্যেক বাড়িতে বৃক্ষরোপণ করার জন্য জনগণকে বিনীত অনুরোধ জানান। তার সাথে ছিলেন স্থানীয় জেলা প্রশাসক, টাঙ্গাইল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মধুপুর উচ্চ বিদ্যালয়ে ও এলাকার জনগণের মধ্যে বিপুল উৎসাহ ও কর্মোদ্দীপনা দেখে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক সাহেব তাদের ভূয়সী প্রশংসা করেন।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে কর, তুমি অরণ্য/অরিণ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের বৃক্ষরোপণ উৎসব উদ্যাপন সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন রচনা কর।
উত্তর