মনে কর, তুমি শাহিন/শাহিনা, একটি জাতীয় দৈনিক পত্রিকার রাজশাহী প্রতিনিধি। পদ্মা নদীর তীর ঘেঁষে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ উৎসবের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি কর।
উত্তর: পদ্মাপাড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে বৃক্ষরোপণ উৎসব পালিত রাজশাহী প্রতিনিধি ॥ ২৪মে ২০২৫ ॥ রাজশাহীর প্রাণকেন্দ্র পদ্মা নদীর তীরজুড়ে গড়ে তোলা হচ্ছে সবুজ বেষ্টনী। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আজ সকালে রাজশাহী নগরীর পদ্মার পাড়ে আয়োজিত হয় এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ উৎসব। স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠন এবং স্বেচ্ছাসেবীরা এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন। "সবুজে বাঁচি, সবুজ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে পদ্মার তীরে প্রায় পাঁচ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু প্রকৃতিকে নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও রক্ষা করবে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের স্বত্বঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। পদ্মাতীরের বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায় ছায়া-মাখা গাছের চারা রোপণের দৃশ্য। অনেকেই হাতে হাতে চারার পরিচর্যা ও পানি দেওয়ার কাজেও ব্যস্ত ছিলেন।আয়োজকরা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতেও গঠন করা হয়েছে স্থানীয় পরিবেশ কর্মীদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী দল। তাদের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ ও যত্ন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পদ্মা নদীর পাড়জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার এই প্রয়াস একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশবান্ধব নগর গঠনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছেন নগরবাসী।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে কর, তুমি শাহিন/শাহিনা, একটি জাতীয় দৈনিক পত্রিকার রাজশাহী প্রতিনিধি। পদ্মা নদীর তীর ঘেঁষে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ উৎসবের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি কর।
উত্তর