শেয়ারFacebookWhatsApp

মনে কর, তুমি শামস/শামা। তোমার বিদ্যালয়ের নাম আলোকদিয়া উচ্চ বিদ্যালয়। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখ।

উত্তর: আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা- ২০২৫ শামস । কুমিল্লা ॥ ২১ জানুয়ারি ২০২৫ ॥ প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল ২১শে জানুয়ারি, ২০২৫। স্কুল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন এ স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব আজমল হোসাইন। সভাপতিত্ব করেছেন নবাগত প্রধান শিক্ষক মহোদয়। অনুষ্ঠান উপস্থাপন করেছে দশম শ্রেণির ছাত্র রাহুল। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথমে ছিল আলোচনা ও নির্দেশনা এবং পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজে। সকাল ১০টা ০৫ মিনিটে নতুন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম। এরপর পুরানো শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের সাদরে বরণ করে নেয়। এরপর দশম শ্রেণির ছাত্র রাজিব আহসান পরীক্ষার্থী ভাইদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে। এর জবাবে পরীক্ষার্থীদের পক্ষ থেকে চমৎকার বক্তব্য প্রদান করে মহসিনা পাতা। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে স্কুলের ঐতিহ্য ও সুনামের কথা উল্লেখ করে তা উত্তরোত্তর বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন। এরপর তিনি পরীক্ষার্থীদের হাতে উপহারের প্যাকেট তুলে দিয়ে শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠানের উপস্থাপক প্রধান অতিথি, সভাপতি ও আলোচকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করে এবং দশ মিনিট বিরতির অনুমতি চেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য সাদর আমন্ত্রণ জানায়। দশম শ্রেণির ছাত্রী সোনিয়া সাথির উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই সমবেত কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'আনন্দলোকে মঙ্গলালোকে ldots' দিয়ে উদ্বোধন। এরপর চলতে থাকে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, কৌতুক, দেশাত্মবোধক গান, নৃত্য, লোকগীতি, বাঁশি ও বেহালার সুরমূর্ছনা। উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছে এ মনোজ্ঞ অনুষ্ঠান। এরপর মধ্যাহ্নভোজে রসনা তৃপ্তির পালা। রান্না এবং পরিবেশনের আন্তরিকতায় সবাই তৃপ্ত ও সন্তুষ্ট হয়েছে।

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

মনে কর, তুমি শামস/শামা। তোমার বিদ্যালয়ের নাম আলোকদিয়া উচ্চ বিদ্যালয়। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখ।

উত্তর

আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা- ২০২৫ শামস । কুমিল্লা ॥ ২১ জানুয়ারি ২০২৫ ॥ প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল ২১শে জানুয়ারি, ২০২৫। স্কুল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন এ স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব আজমল হোসাইন। সভাপতিত্ব করেছেন নবাগত প্রধান শিক্ষক মহোদয়। অনুষ্ঠান উপস্থাপন করেছে দশম শ্রেণির ছাত্র রাহুল। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথমে ছিল আলোচনা ও নির্দেশনা এবং পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজে। সকাল ১০টা ০৫ মিনিটে নতুন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম। এরপর পুরানো শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের সাদরে বরণ করে নেয়। এরপর দশম শ্রেণির ছাত্র রাজিব আহসান পরীক্ষার্থী ভাইদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে। এর জবাবে পরীক্ষার্থীদের পক্ষ থেকে চমৎকার বক্তব্য প্রদান করে মহসিনা পাতা। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে স্কুলের ঐতিহ্য ও সুনামের কথা উল্লেখ করে তা উত্তরোত্তর বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন। এরপর তিনি পরীক্ষার্থীদের হাতে উপহারের প্যাকেট তুলে দিয়ে শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠানের উপস্থাপক প্রধান অতিথি, সভাপতি ও আলোচকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করে এবং দশ মিনিট বিরতির অনুমতি চেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য সাদর আমন্ত্রণ জানায়। দশম শ্রেণির ছাত্রী সোনিয়া সাথির উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই সমবেত কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'আনন্দলোকে মঙ্গলালোকে ldots' দিয়ে উদ্বোধন। এরপর চলতে থাকে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, কৌতুক, দেশাত্মবোধক গান, নৃত্য, লোকগীতি, বাঁশি ও বেহালার সুরমূর্ছনা। উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছে এ মনোজ্ঞ অনুষ্ঠান। এরপর মধ্যাহ্নভোজে রসনা তৃপ্তির পালা। রান্না এবং পরিবেশনের আন্তরিকতায় সবাই তৃপ্ত ও সন্তুষ্ট হয়েছে।
SSCবাংলা ২য় পত্রSylhet 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

  • ধ্বনি
  • শব্দ
  • বাক্য
  • বর্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

  • আমাকে বই দাও।
  • যদি সে যেত, আমি আসতাম।
  • তোমার ইচ্ছা পূর্ণ হোক।
  • রেবা ভাল গান করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

  • দর্শন
  • মধুর
  • তরল
  • তিক্ততা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

  • আড়াই হাজারের বেশি
  • দুই হাজারের বেশি
  • সাড়ে তিন হাজারের বেশি
  • তিন হাজারের বেশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

  • মধুর
  • বৈষ্ণব
  • পার্থিব
  • মানব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

  • প্রত্যেক
  • মার্তণ্ড
  • স্বল্প
  • তন্বী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

  • বিশেষ্যের
  • অব্যয়ের
  • বিশেষণের
  • সর্বনামের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

  • জিনিষ
  • পোষ্ট
  • পোষাক
  • প্রতিষেধক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

  • যৌগিক ক্রিয়া
  • নামধাতুর ক্রিয়া
  • প্রযোজক ক্রিয়া
  • মিশ্র ক্রিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

  • সাধিত ধাতু
  • মৌলিক ধাতু
  • কর্মবাচ্যের ধাতু
  • নামধাতু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

  • তৎসম
  • বাংলা
  • ফারসি
  • আরবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

  • গোটা
  • খানা
  • খানি
  • টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।