মনে কর, তুমি আবিদ/আবিদা। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা কর।
উত্তর: পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা- ২০২৫ আবিদা । পটুয়াখালী ॥ ২১ জানুয়ারি ২০২৫ ॥ প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল ২১শে জানুয়ারি, ২০২৫। স্কুল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন এ স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব আজমল হোসাইন। সভাপতিত্ব করেছেন নবাগত প্রধান শিক্ষক মহোদয়। অনুষ্ঠান উপস্থাপন করেছে দশম শ্রেণির ছাত্র রাহুল। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথমে ছিল আলোচনা ও নির্দেশনা এবং পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজে। সকাল ১০টা ০৫ মিনিটে নতুন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম। এরপর পুরানো শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের সাদরে বরণ করে নেয়। এরপর দশম শ্রেণির ছাত্র রাজিব আহসান পরীক্ষার্থী ভাইদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে। এর জবাবে পরীক্ষার্থীদের পক্ষ থেকে চমৎকার বক্তব্য প্রদান করে মহসিনা পাতা। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে স্কুলের ঐতিহ্য ও সুনামের কথা উল্লেখ করে তা উত্তরোত্তর বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন। এরপর তিনি পরীক্ষার্থীদের হাতে উপহারের প্যাকেট তুলে দিয়ে শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠানের উপস্থাপক প্রধান অতিথি, সভাপতি ও আলোচকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করে এবং দশ মিনিট বিরতির অনুমতি চেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য সাদর আমন্ত্রণ জানায়। দশম শ্রেণির ছাত্রী সোনিয়া সাথির উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই সমবেত কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'আনন্দলোকে মঙ্গলালোকে [গণিত] ' দিয়ে উদ্বোধন। এরপর চলতে থাকে আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, কৌতুক, দেশাত্মবোধক গান, নৃত্য, লোকগীতি, বাঁশি ও বেহালার সুরমূর্ছনা। উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছে এ মনোজ্ঞ অনুষ্ঠান। এরপর মধ্যাহ্নভোজে রসনা তৃপ্তির পালা। রান্না এবং পরিবেশনের আন্তরিকতায় সবাই তৃপ্ত ও সন্তুষ্ট হয়েছে।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে কর, তুমি আবিদ/আবিদা। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা কর।
উত্তর