মনে কর, তুমি কবিতা/কবির। তুমি জাতীয় দৈনিক পত্রিকার একজন স্থানীয় প্রতিনিধি। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে দৈনিক পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা কর।
উত্তর: পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ নিজস্ব প্রতিবেদক ॥ কুমিল্লা ॥ ১৮ জুলাই ২০২৫ । পরিবেশ মানবজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিবেশ মানুষের জীবনের বিকাশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ভালো পরিবেশ ভালো মানুষ তৈরি করে। খারাপ পরিবেশ খারাপ মানুষ তৈরি করে। পৃথিবীতে জীবনের অস্তিত্বের জন্য প্রথম ও প্রধান পূর্বশর্ত হচ্ছে সুস্থ ও প্রশান্ত পরিবেশ। কিন্তু নানাবিধ কারণে পরিবেশ দূষিত হচ্ছে। বেঁচে থাকার জন্য যে সুস্থতার প্রয়োজন পরিবেশ ক্রমেই তা হারিয়ে ফেলেছে। আর পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য প্রয়োজন বৃক্ষ। এ উদ্দেশ্যেই সম্প্রতি বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয়। আমরা জানি, প্রাকৃতিক ভারসাম্যের জন্য দেশের ২৫ শতাংশ বনভূমি আবশ্যক, কিন্তু বাংলাদেশে বর্তমানে আছে মাত্র ১৬ শতাংশ বনভূমি। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের বনায়ন বৃদ্ধি করা উচিত। নইলে আমরা গ্রিনহাউস এফেক্ট-এর করাল গ্রাস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব না। বৈজ্ঞানিকদের সমীক্ষায় জানা গেছে যে, গ্রিনহাউসের প্রভাবে বাংলাদেশে ১ মিটার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, আর তাতে উপকূলীয় প্রায় ২২,৮৮৯ বর্গকিলোমিটার বাংলাদেশ পানির নিচে যেতে পারে। তাছাড়া আমাদের প্রাণিজগতের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান হলো অক্সিজেন। অক্সিজেন আমরা সাধারণত পেয়ে থাকি বৃক্ষ বা বনভূমি থেকে। আমাদের বাংলাদেশের মানুষের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, সেই পরিমাণ অক্সিজেন মেটানোর মতো বনভূমি বাংলাদেশে নেই। এমতাবস্থায় আমাদের বনভূমি বা উদ্ভিদ থেকে প্রয়োজনীয় অক্সিজেন পাওয়ার সম্ভাবনা নেই। ফলে বনভূমি বাড়ানো একান্ত প্রয়োজন। মোটকথা বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন প্রতিবছর গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণ করা। ফলে গাছ থেকে আমাদের প্রয়োজন মেটাতে পারব, আমরা গ্রিনহাউস এফেক্টের হাত থেকে নিজেদের রক্ষা করতে এবং পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক অবক্ষয় থেকে মাতৃভূমিকে রক্ষা করতে পারব।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে কর, তুমি কবিতা/কবির। তুমি জাতীয় দৈনিক পত্রিকার একজন স্থানীয় প্রতিনিধি। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে দৈনিক পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা কর।
উত্তর