শেয়ারFacebookWhatsApp

মনে কর, তুমি নির্ঝর। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার স্থানীয় প্রতিবেদক। তোমার এলাকার একটি রাস্তার দুরবস্থার বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি কর।

উত্তর: বেহাল রাস্তাঘাটের মেরামত জরুরি নির্ঝর । গাজীপুর । ৬ আগস্ট ২০৫॥ চন্দ্রা পার হওয়ার পর মূল পথ থেকে শাখা রাস্তা চলে গেছে ডান দিকে। দুপাশে পাহাড়ের চালায় নতুন বনায়ন করা হয়েছে। গাছগুলো এখনো খুব বড় হয়নি। মাঝে মাঝে দুচারটা বাড়ি রাস্তা লাগোয়া। দু-একটা বাড়ির টিনের চালা নেই, দু-একটার বেড়ার - কতকাংশ ভাঙা। গাছের ডালপালা ভেঙে পড়ে আছে বনে। ছোট কারটা নিয়েও চলতে কষ্ট হচ্ছে। কারণ রাস্তার কোনো জায়গার অর্ধেকটা ভেঙে গেছে প্রবল বৃষ্টিতে। খুব সতর্কভাবে এগুনো গেল। যেতে হবে ডানের সরু পথে। কয়েকজন লোক মোড়েই গাড়ি থামিয়ে দিল। প্রবল বর্ষণে প্রায় পুরো রাস্তাই ভাঙা। যারা গাড়ি নিয়ে এসেছিল গতকাল, তারা গাড়ি রিসোর্টে রেখেই অনেক কষ্টে গেছে আজ সকালে। তাদের পরামর্শ, এটা রেখে ওটাতে যান। আঙুল দিয়ে একটা ছোট কচ্ছপ গাড়ি দেখিয়ে দিল। দেখেই বুঝলাম, এটাতেই যাওয়া যাবে। উঠে বসলাম বিশ টাকার বিনিময়ে। চলতে শুরু করেছে কচ্ছপ গাড়ি। চালক বেশ দক্ষতার সঙ্গে চালিয়ে নিচ্ছে। এক জায়গায় থেমে গেল। চালক জানাল, বড় একটা গাছ গোড়াসুদ্ধ উপড়ে পড়েছিল এখানে। রাস্তা এমনভাবে ভেঙেছে যে, মনে হচ্ছে অনেক দৈত্য মাটি উঠিয়ে নিয়েছে। আমরা নামলাম। বেশ কিছুদূর এমন অবস্থা রাস্তার। রাস্তার মাটি নিচের খাদে নামিয়ে রেখেছে কেউ। আর দুপাশের বনভূমির ডালপালা ভেঙে পড়ে আছে। গাড়ি চলার রাস্তাটা হেঁটে চলার রাস্তায় পরিণত হয়েছে। রাঙামাটিতে বেশ কয়েকটা রিসোর্ট আছে। পিকনিক বা পারিবারিক অনুষ্ঠানের জন্য বেশ নিরিবিলি এবং উপযুক্ত স্থান। যারা পাহাড়, বন ভালোবাসে তাদের জন্য সত্যিই মনোরম জায়গা। প্রায় সব সুবিধাই এগুলোতে আছে। যে কারণে রাঙামাটির চারদিকের রাস্তাগুলোর মেরামত করা জরুরি। রাস্তাগুলোর দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ রইল।

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

মনে কর, তুমি নির্ঝর। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার স্থানীয় প্রতিবেদক। তোমার এলাকার একটি রাস্তার দুরবস্থার বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি কর।

উত্তর

বেহাল রাস্তাঘাটের মেরামত জরুরি নির্ঝর । গাজীপুর । ৬ আগস্ট ২০৫॥ চন্দ্রা পার হওয়ার পর মূল পথ থেকে শাখা রাস্তা চলে গেছে ডান দিকে। দুপাশে পাহাড়ের চালায় নতুন বনায়ন করা হয়েছে। গাছগুলো এখনো খুব বড় হয়নি। মাঝে মাঝে দুচারটা বাড়ি রাস্তা লাগোয়া। দু-একটা বাড়ির টিনের চালা নেই, দু-একটার বেড়ার - কতকাংশ ভাঙা। গাছের ডালপালা ভেঙে পড়ে আছে বনে। ছোট কারটা নিয়েও চলতে কষ্ট হচ্ছে। কারণ রাস্তার কোনো জায়গার অর্ধেকটা ভেঙে গেছে প্রবল বৃষ্টিতে। খুব সতর্কভাবে এগুনো গেল। যেতে হবে ডানের সরু পথে। কয়েকজন লোক মোড়েই গাড়ি থামিয়ে দিল। প্রবল বর্ষণে প্রায় পুরো রাস্তাই ভাঙা। যারা গাড়ি নিয়ে এসেছিল গতকাল, তারা গাড়ি রিসোর্টে রেখেই অনেক কষ্টে গেছে আজ সকালে। তাদের পরামর্শ, এটা রেখে ওটাতে যান। আঙুল দিয়ে একটা ছোট কচ্ছপ গাড়ি দেখিয়ে দিল। দেখেই বুঝলাম, এটাতেই যাওয়া যাবে। উঠে বসলাম বিশ টাকার বিনিময়ে। চলতে শুরু করেছে কচ্ছপ গাড়ি। চালক বেশ দক্ষতার সঙ্গে চালিয়ে নিচ্ছে। এক জায়গায় থেমে গেল। চালক জানাল, বড় একটা গাছ গোড়াসুদ্ধ উপড়ে পড়েছিল এখানে। রাস্তা এমনভাবে ভেঙেছে যে, মনে হচ্ছে অনেক দৈত্য মাটি উঠিয়ে নিয়েছে। আমরা নামলাম। বেশ কিছুদূর এমন অবস্থা রাস্তার। রাস্তার মাটি নিচের খাদে নামিয়ে রেখেছে কেউ। আর দুপাশের বনভূমির ডালপালা ভেঙে পড়ে আছে। গাড়ি চলার রাস্তাটা হেঁটে চলার রাস্তায় পরিণত হয়েছে। রাঙামাটিতে বেশ কয়েকটা রিসোর্ট আছে। পিকনিক বা পারিবারিক অনুষ্ঠানের জন্য বেশ নিরিবিলি এবং উপযুক্ত স্থান। যারা পাহাড়, বন ভালোবাসে তাদের জন্য সত্যিই মনোরম জায়গা। প্রায় সব সুবিধাই এগুলোতে আছে। যে কারণে রাঙামাটির চারদিকের রাস্তাগুলোর মেরামত করা জরুরি। রাস্তাগুলোর দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ রইল।
SSCবাংলা ২য় পত্রChittagong 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

  • ধ্বনি
  • শব্দ
  • বাক্য
  • বর্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

  • আমাকে বই দাও।
  • যদি সে যেত, আমি আসতাম।
  • তোমার ইচ্ছা পূর্ণ হোক।
  • রেবা ভাল গান করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

  • দর্শন
  • মধুর
  • তরল
  • তিক্ততা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

  • আড়াই হাজারের বেশি
  • দুই হাজারের বেশি
  • সাড়ে তিন হাজারের বেশি
  • তিন হাজারের বেশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

  • মধুর
  • বৈষ্ণব
  • পার্থিব
  • মানব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

  • প্রত্যেক
  • মার্তণ্ড
  • স্বল্প
  • তন্বী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

  • বিশেষ্যের
  • অব্যয়ের
  • বিশেষণের
  • সর্বনামের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

  • জিনিষ
  • পোষ্ট
  • পোষাক
  • প্রতিষেধক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

  • যৌগিক ক্রিয়া
  • নামধাতুর ক্রিয়া
  • প্রযোজক ক্রিয়া
  • মিশ্র ক্রিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

  • সাধিত ধাতু
  • মৌলিক ধাতু
  • কর্মবাচ্যের ধাতু
  • নামধাতু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

  • তৎসম
  • বাংলা
  • ফারসি
  • আরবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

  • গোটা
  • খানা
  • খানি
  • টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।