মনে কর, তুমি ধ্রুব। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার একজন নিজস্ব সংবাদদাতা হিসেবে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি প্রতিবেদন তৈরি কর।
উত্তর: 'সুন্দর হাতের লেখা' প্রতিযোগিতা ধ্রুব, ময়মনসিংহ ॥ ২৭ জুলাই ২০২৫ ॥ মহান স্বাধীনতা দিবসে ময়মনসিংহ জিলা স্কুলে 'সুন্দর হাতের লেখা' প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসন গ্রহণ করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং সকল শিক্ষার্থীকে মূল্যবান বৃক্ষ উপহার দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের ইতি ঘোষণা করা হয়।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে কর, তুমি ধ্রুব। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার একজন নিজস্ব সংবাদদাতা হিসেবে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি প্রতিবেদন তৈরি কর।
উত্তর