মনে করো, তুমি আরশ/আরশিহা, একটি জাতীয় দৈনিক পত্রিকার একজন জেলা প্রতিনিধি। জেলার সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর: বেহাল রাস্তাঘাটের মেরামত জরুরি আরশ ॥ গাজীপুর ॥ ৬ আগস্ট ২০৫॥ চন্দ্রা পার হওয়ার পর মূল পথ থেকে শাখা রাস্তা চলে গেছে ডান দিকে। দুপাশে পাহাড়ের চালায় নতুন বনায়ন করা হয়েছে। গাছগুলো এখনো খুব বড় হয়নি। মাঝে মাঝে দুচারটা বাড়ি রাস্তা লাগোয়া। দু-একটা বাড়ির টিনের চালা নেই, দু-একটার বেড়ার কতকাংশ ভাঙা। গাছের ডালপালা ভেঙে পড়ে আছে বনে। ছোট কারটা নিয়েও চলতে কষ্ট হচ্ছে। কারণ রাস্তার কোনো জায়গার অর্ধেকটা ভেঙে গেছে প্রবল বৃষ্টিতে। খুব সতর্কভাবে এগুনো গেল। যেতে হবে ডানের সরু পথে। কয়েকজন লোক মোড়েই গাড়ি থামিয়ে দিল। প্রবল বর্ষণে প্রায় পুরো রাস্তাই ভাঙা। যারা গাড়ি নিয়ে এসেছিল গতকাল, তারা গাড়ি রিসোর্টে রেখেই অনেক কষ্টে গেছে আজ সকালে। তাদের পরামর্শ, এটা রেখে ওটাতে যান। আঙুল দিয়ে একটা ছোট কচ্ছপ গাড়ি দেখিয়ে দিল। দেখেই বুঝলাম, এটাতেই যাওয়া যাবে। উঠে বসলাম বিশ টাকার বিনিময়ে। চলতে শুরু করেছে কচ্ছপ গাড়ি। চালক বেশ দক্ষতার সঙ্গে চালিয়ে নিচ্ছে। এক জায়গায় থেমে গেল। চালক জানাল, বড় একটা গাছ গোড়াসুদ্ধ উপড়ে পড়েছিল এখানে। রাস্তা এমনভাবে ভেঙেছে যে, মনে হচ্ছে অনেক দৈত্য মাটি উঠিয়ে নিয়েছে। আমরা নামলাম। বেশ কিছুদূর এমন অবস্থা রাস্তার। রাস্তার মাটি নিচের খাদে নামিয়ে রেখেছে কেউ। আর দুপাশের বনভূমির ডালপালা ভেঙে পড়ে আছে। গাড়ি চলার রাস্তাটা হেঁটে চলার রাস্তায় পরিণত হয়েছে। রাঙামাটিতে বেশ কয়েকটা রিসোর্ট আছে। পিকনিক বা পারিবারিক অনুষ্ঠানের জন্য বেশ নিরিবিলি এবং উপযুক্ত স্থান। যারা পাহাড়, বন ভালোবাসে তাদের জন্য সত্যিই মনোরম জায়গা। প্রায় সব সুবিধাই এগুলোতে আছে। যে কারণে রাঙামাটির চারদিকের রাস্তাগুলোর মেরামত করা জরুরি। রাস্তাগুলোর দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ রইল।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে করো, তুমি আরশ/আরশিহা, একটি জাতীয় দৈনিক পত্রিকার একজন জেলা প্রতিনিধি। জেলার সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর