মনে করো, তুমি লাবিব, রত্না উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদযাপন সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর: রত্না উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ সপ্তাহ উদ্যাপন লাবিব, রত্না উচ্চ বিদ্যালয়। ১২ জুলাই ২০২৫ ॥রত্না উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো বার্ষিক বৃক্ষরোপণ উৎসব। স্কুল প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্বরে সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মোট তিনটি ধাপে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।প্রথম ধাপে সকাল ১০টা থেকে বিদ্যালয়ের প্রধান ভবনের সামনে ও দুই পাশের রাস্তার ধারে রোপণ করা হয় ১৫০টি বনজ গাছ, যার মধ্যে ছিল সেগুন, মেহগনি, শিলকড়ই ও গামার প্রজাতি। দ্বিতীয় ধাপে মধ্যাহ্নভোজের পর মাঠের চারদিকে ও খোলা জায়গায় রোপণ করা হয় ১০০টি ফলদ বৃক্ষ, যেমন—আম, পেয়ারা, লিচু, কাঁঠাল ও লটকন। তৃতীয় ধাপে প্রতিটি শিক্ষার্থীকে দেওয়া হয় একটি করে ফলদ গাছের চারা, যা তারা নিজ নিজ বাড়িতে রোপণ করবে।উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি তাঁর বক্তৃতায় বলেন—“পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। একটি গাছ দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, স্কুল কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।দিনব্যাপী এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো। শিক্ষক ও অতিথিরা বিদ্যালয়ের এমন পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে করো, তুমি লাবিব, রত্না উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদযাপন সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর