শেয়ারFacebookWhatsApp

মনে কর, তুমি সোহান। 'প্রথম আলো' পত্রিকার প্রতিবেদক। বৃক্ষ-রোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি সংবাদ প্রতিবেদন লেখ।

উত্তর: পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ নিজস্ব প্রতিবেদক ॥ সোহান ॥ ঢাকা । ২২ জুলাই ২০২৫ ।পরিবেশ মানবজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুস্থ, স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ পরিবেশই মানুষের বেঁচে থাকা, শিক্ষা, চিকিৎসা এবং অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভিত্তি। কিন্তু নগরায়ণ, কলকারখানার ধোঁয়া, বন্যা, খরা, পাহাড় কেটে বসতি স্থাপনসহ নানা মানবসৃষ্ট কারণে আজ আমাদের পরিবেশ ভয়াবহভাবে বিপর্যস্ত। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবচেয়ে কার্যকর উপায় হলো বৃক্ষরোপণ। সম্প্রতি দেশব্যাপী “বৃক্ষরোপণ কর্মসূচি” পালন উপলক্ষে বিশেষজ্ঞরা জানিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট ভূমির কমপক্ষে ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমি রয়েছে মাত্র ১৬ শতাংশের মতো। ফলে দেশের অক্সিজেন সরবরাহ, জলবায়ুর স্থিতিশীলতা এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গ্রিনহাউস গ্যাসের আধিক্য ও বিশ্ব উষ্ণায়নের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাত্র ১ মিটার বাড়লেও দেশের প্রায় ২২ হাজার বর্গকিলোমিটার এলাকা পানির নিচে চলে যেতে পারে। এতে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।এ অবস্থায় বৃক্ষই হতে পারে সবচেয়ে সহজ, কার্যকর ও প্রাকৃতিক সমাধান। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে শীতল রাখে, অক্সিজেন উৎপাদন করে, ভূমিক্ষয় রোধ করে এবং বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।পরিবেশ বিশেষজ্ঞদের মতে, সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণের পাশাপাশি প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সচেতনতা বৃদ্ধি। শুধু সরকারি উদ্যোগে নয়, স্কুল-কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান, পরিবেশ সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি সবুজ বাংলাদেশ গড়া সম্ভব।সবশেষে বলা যায় বেঁচে থাকার জন্য যেমন খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রয়োজন, তেমনি একটি সুস্থ পরিবেশও অপরিহার্য। আর সুস্থ পরিবেশের মূল চাবিকাঠি হলো গাছ। তাই নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থেই প্রত্যেক মানুষের উচিত প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানো এবং যত্ন নেওয়া। গাছ বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

মনে কর, তুমি সোহান। 'প্রথম আলো' পত্রিকার প্রতিবেদক। বৃক্ষ-রোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি সংবাদ প্রতিবেদন লেখ।

উত্তর

পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ নিজস্ব প্রতিবেদক ॥ সোহান ॥ ঢাকা । ২২ জুলাই ২০২৫ ।পরিবেশ মানবজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুস্থ, স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ পরিবেশই মানুষের বেঁচে থাকা, শিক্ষা, চিকিৎসা এবং অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভিত্তি। কিন্তু নগরায়ণ, কলকারখানার ধোঁয়া, বন্যা, খরা, পাহাড় কেটে বসতি স্থাপনসহ নানা মানবসৃষ্ট কারণে আজ আমাদের পরিবেশ ভয়াবহভাবে বিপর্যস্ত। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবচেয়ে কার্যকর উপায় হলো বৃক্ষরোপণ। সম্প্রতি দেশব্যাপী “বৃক্ষরোপণ কর্মসূচি” পালন উপলক্ষে বিশেষজ্ঞরা জানিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট ভূমির কমপক্ষে ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমি রয়েছে মাত্র ১৬ শতাংশের মতো। ফলে দেশের অক্সিজেন সরবরাহ, জলবায়ুর স্থিতিশীলতা এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গ্রিনহাউস গ্যাসের আধিক্য ও বিশ্ব উষ্ণায়নের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাত্র ১ মিটার বাড়লেও দেশের প্রায় ২২ হাজার বর্গকিলোমিটার এলাকা পানির নিচে চলে যেতে পারে। এতে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।এ অবস্থায় বৃক্ষই হতে পারে সবচেয়ে সহজ, কার্যকর ও প্রাকৃতিক সমাধান। গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে শীতল রাখে, অক্সিজেন উৎপাদন করে, ভূমিক্ষয় রোধ করে এবং বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।পরিবেশ বিশেষজ্ঞদের মতে, সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণের পাশাপাশি প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সচেতনতা বৃদ্ধি। শুধু সরকারি উদ্যোগে নয়, স্কুল-কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান, পরিবেশ সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি সবুজ বাংলাদেশ গড়া সম্ভব।সবশেষে বলা যায় বেঁচে থাকার জন্য যেমন খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রয়োজন, তেমনি একটি সুস্থ পরিবেশও অপরিহার্য। আর সুস্থ পরিবেশের মূল চাবিকাঠি হলো গাছ। তাই নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থেই প্রত্যেক মানুষের উচিত প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানো এবং যত্ন নেওয়া। গাছ বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
SSCবাংলা ২য় পত্রMymensingh 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।