অথবা, (খ) তোমার গ্রামকে নিরক্ষরতামুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখো।
উত্তর: ১৬.০২.২০২৬ পিরোজপুর প্রিয় রহিম, প্রথমে আমার অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা নিও। আশা করি সবাইকে নিয়ে ভালো আছ। আমিও ভালো আছি। গতকাল তোমার লেখা একখানা পত্র পেয়েছি। তুমি জানতে চেয়েছ পরীক্ষার পরের ছুটি আমি কীভাবে কাটিয়েছি। তুমি জেনে খুশি হবে যে, আমি গ্রামে একটি মহৎ কাজ করে আমার ছুটি কাটিয়েছি। আমাদের গ্রামটির অবস্থান পল্লির দুর্গম অঞ্চলে। এখানে শিক্ষার ভালো ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। তাই আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে গ্রামের শিক্ষার আলো বঞ্চিত মানুষদের জন্য একটি পাঠাগার ও একটি নৈশ বিদ্যালয় স্থাপন করেছি। আমাদের গ্রামের অধিকাংশ লোক নিরক্ষর কৃষক। নিরক্ষরতা ও. অজ্ঞতা তাদের জীবনের বড় অভিশাপ। এজন্য তারা কোনো কাজেই অগ্রগতি আনতে পারছে না। তাই আমরা কয়েকজন যুবক ও ছাত্র মিলে মিরক্ষর কৃষকদের শিক্ষার আলো দান করেছি। সব মিলিয়ে সময়টা অনেক ভালো কেটেছে। দারুণ অভিজ্ঞতাও অর্জিত হয়েছে। আজ এ পর্যন্তই। তোমার ছুটি কীভাবে কাটিয়েছ জানিও। তোমার সুন্দর জীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। ইতি তোমার বন্ধু আসিফ [চিত্র]
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
অথবা, (খ) তোমার গ্রামকে নিরক্ষরতামুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখো।
উত্তর
